Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চালাতেন অটো, ফেরি করতেন ছোটখাটো জিনিস! ছেলের নতুন গাড়ির জন্য খরচ করলেন ৩১ লাখ

অটো চালক থেকে সফল ব্যবসায়ী, জয়পুরের রাহুল তানেজা ছেলের নতুন বিলাসবহুল গাড়ির জন্য কিনলেন ৩১ লক্ষ টাকার ভিআইপি নম্বরপ্লেট! রাজস্থানে রেকর্ড।

চালাতেন অটো, ফেরি করতেন ছোটখাটো জিনিস! ছেলের নতুন গাড়ির জন্য খরচ করলেন ৩১ লাখ

রাহুল ও তানেজা ও তাঁর ছেলে

গার্গী দাস

শেষ আপডেট: 5 November 2025 19:08

দ্য ওয়াল ব্যুরো: সংসার চালানোর জন্য একসময় অটো চালাতেন, তিনি এবার ছেলের বিলাসবহুল নতুন গাড়ির জন্য নম্বরপ্লেট কিনতে খরচ করেছেন গোটা ৩১ লক্ষ টাকা!

রাহুল তানেজা। অনন্য নম্বরপ্লেটের প্রতি তাঁর অদ্ভুত টান সম্পর্কে অনেকেই অবগত। এবার তিনি রাজস্থানের সবচেয়ে দামি রেজিস্ট্রেশন নম্বর ‘RJ 60 CM 0001’ কিনেছেন জয়পুর রেলওয়ে ট্রান্সপোর্ট অফিসের নিলাম থেকে। ওই নম্বরটি তাঁর Audi RSQ8 গাড়ির জন্য নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পরিবহণ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এটি রাজ্যের সর্বোচ্চ দর পাওয়া নম্বর, রেকর্ড তৈরি করেছে নিলাম।

রাহুলের জীবনের শুরু হয়েছিল একদম অন্য জায়গা থেকে। মধ্যপ্রদেশের মাণ্ডলা জেলার কাটরা নামের ছোট্ট গ্রামে জন্ম তাঁর। বাবা সাইকেলের পাংচার সারাতেন, মা মাঠে কাজ করতেন। সংসারে টানাটানি, মাত্র ১১ বছর বয়সে তিনি তাই চলে আসেন জয়পুরে, আদর্শ নগরের এক ধাবায় ওয়েটার হিসেবে কাজ করতে। দু’বছর চা-স্ন্যাক্স পরিবেশন করার পর নেমে পড়েন পথে পথে জিনিস ফেরি করতে, দীপাবলিতে ফটকা, হোলিতে রং, মকর সংক্রান্তিতে ঘুড়ি, সবই ছিল।

পরের পাঁচ বছরে তিনি নানা কাজ করেছেন, গ্রীষ্মে কমিক বিক্রি, কুরিয়ার ডেলিভারি, খবরের কাগজ বিলি, এমনকি ভাড়া দেওয়া বিজ্ঞাপনও সামলেছেন। মাত্র ১৬ বছর বয়সে শুরু করেন অটো চালানো, জয়পুরের দুর্গাপুরা স্টেশনে রাত ৯টা থেকে মধ্যরাত পর্যন্ত চলত কাজ।

১৯ বছর বয়সে জমানো টাকায় খুলেছিলেন নিজের ছোট গাড়ি বিক্রির দোকান, "Car Palace"। সেই সময়েই মডেলিংয়ের জগতে পা রাখেন। জিতে ফেলেন Mr Jaipur, Mr Rajasthan, আর Male of the Year 1999-এর মতো খেতাব। মডেলিংয়ে কিছুটা খ্যাতি পেলেও, ব্যবসা ছিল তাঁর মূল লক্ষ্য।

২০০০ সালে শুরু করেন 'Live Creations' নামে এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এরপর ২০০৫ সালে চালু করেন 'IndianArtist.com', মুম্বইয়ে যার অফিসও ছিল। ২০১৫-র দিকে তিনি ঢুকে পড়েন লাক্সারি ওয়েডিং প্ল্যানিং ব্যবসায়, নিজের সংস্থা রাহুল তানেজা প্রিমিয়াম ওয়েডিংসের মাধ্যমে। তাঁর ব্যবসা জমে ওঠে, আর তিনি হয়ে ওঠেন জয়পুরের অন্যতম বড় উদ্যোক্তা।

তবে তাঁকে বেশি পরিচিত করেছে বিশেষ গাড়ির নম্বর কেনার শখ। ২০১১ সালে তিনি নিজের BMW 7 Series-এর জন্য RJ 14 CP 0001 নম্বর কিনেছিলেন ১০ লক্ষ টাকায়, তখন সেটিই রাজস্থানের রেকর্ড। ২০১৮-তে আবার Jaguar XJL-এর জন্য কিনলেন RJ 45 CG 0001, দাম ১৬ লক্ষ টাকা।

এই বছরের কেনাকাটা অবশ্য তাঁর কাছে অনেক বেশি আবেগের। তাঁর ছেলে রেহান, বর্তমানে ১৭ বছর বয়সী, ১৬ নভেম্বর ১৮ বছর পূর্ণ করবে। সেই উপলক্ষে রাহুল ছেলেকে উপহার দিচ্ছেন Audi RSQ8, সঙ্গে সেই রেকর্ড-ব্রেকিং নম্বরপ্লেটও।

রাহুল এনিয়ে বলেন, “সাত বছর আগে যখন জাগুয়ার কিনেছিলাম, তখনই ছেলেকে বলেছিলাম, তুই ১৮ পূর্ণ করলে স্বপ্নের গাড়ি উপহার দেব।” ৩১ লক্ষ টাকা শুধু নম্বরপ্লেটের পেছনে খরচ, শুনে অনেকে অবাক হলেও রাহুলের যুক্তি সহজ, “আমি বর্তমানে বাঁচি। যা করি, তাতে যেন আমার মন ভাল থাকে। আমার সুখ আমার ছেলের সুখে। ওর সুখ গাড়ি আর গাড়ির নম্বর নিয়ে। তাই আমি ভাবি না বেশি, ছেলের মুখে হাসি দেখাই সবচেয়ে বড় পাওয়া।”


```