Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পরীক্ষা দিয়ে নির্বাচিত বিহারের মন্ত্রী, ক্লাসরুমে ফিরবেন কি?

কমিশন সূত্রে বলা হয়েছে, মন্ত্রী লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি তাঁর লেখা অ্যাকাডেমিক পেপারও প্রশংসিত হয়েছে। যোগ্যতা প্রমাণ করে লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নির্বাচিত হয়েছেন মন্ত্রী। 

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পরীক্ষা দিয়ে নির্বাচিত বিহারের মন্ত্রী, ক্লাসরুমে ফিরবেন কি?

পরীক্ষা দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলেন বিহারের মন্ত্রী

শেষ আপডেট: 25 June 2025 09:59

দ্য ওয়াল ব্যুরো: তিনি নীতীশ কুমারের মন্ত্রিসভায় (Nitish Kumar Cabinet) গৃহ নির্মাণ মন্ত্রী (Building construction minister of Bihar)। আগে ছিলেন গ্রামোন্নয়ন, তথ্য প্রযুক্তি এবং শিক্ষা দফতরে। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে মন্ত্রিত্ব করলেও শিক্ষাঙ্গনের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দেননি অশোক কুমার চৌধুরী।  ৫৬ বছর বয়সি এই মন্ত্রী বিহার স্টেট ইউনির্ভাসিটি সার্ভিস কমিশনের (Bihar State University Service Commission) পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (Assistant Progessor) পদে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে কমিশন বিহারের বিশ্ববিদ্যালয়গুলির জন্য রাষ্ট্র বিজ্ঞান (Political Science) শাখায় ২৭৪জন নির্বাচিতের তালিকা প্রকাশ করেছে। তাতে মন্ত্রী অশোক চৌধুরীর নাম রয়েছে।

কমিশন সূত্রে বলা হয়েছে, মন্ত্রী লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি তাঁর লেখা অ্যাকাডেমিক পেপারও প্রশংসিত হয়েছে। যোগ্যতা প্রমাণ করে লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নির্বাচিত হয়েছেন মন্ত্রী। অশোক চৌধুরী পাটনা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে কর্মরত। পদোন্নতি হওয়ায় তাঁর বিশ্ববিদ্যালয় বদল হতে পারে। বিহার স্টেট ইউনির্ভাসিটি সার্ভিস কমিশন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির জন্য মোট ৪ হাজার ৬৩৮ অ্যাসিস্ট্যান্ট প্রফেসন পদের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করেছে।

বর্তমানে জনতা দল ইউনাইটেডের শীর্ষস্থানীয় নেতা অশোক চৌধুরী দীর্ঘ সময় বিহার প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০১৭ সালে কংগ্রেস ছেড়ে নীতীশের দলে যোগ দেন। কংগ্রেসে থাকার সময় লালুপ্রসাদ যাদবের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। পরে অবশ্য সম্পর্ক ভেঙে যায়। তাঁর কংগ্রেস ছাড়ার পিছনে লালুপ্রসাদের অসন্তোষও একটি কারণ বলে মনে করে রাজনৈতিক মহলের খবর। লালুপ্রসাদই প্রথম কংগ্রেসের শীর্ষ নেতাদের অশোকের গোপনে নীতীশের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানান।

বিধায়ক ও মন্ত্রী হওয়ার আগে ছিলেন অশোক ছিলেন পাটনা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের লেকচারার। বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে মন্ত্রী হয়েছেন। পূর্ণ সময়ের রাজনীতিক এই মন্ত্রী বেশ কিছু বইয়ের লেখক। তারমধ্যে অন্যতম হল ‘বিহার কে গান্ধী নীতীশ কুমার।’


```