Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৪০ বছর পর মহাকাশে ভারতীয়! বুধেই রওনা হবেন শুভাংশু শুক্লা, কখন, কোথায় দেখবেন লাইভ স্ট্রিম

মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু শুক্লা (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু, যাঁরা দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন

৪০ বছর পর মহাকাশে ভারতীয়! বুধেই রওনা হবেন শুভাংশু শুক্লা, কখন, কোথায় দেখবেন লাইভ স্ট্রিম

ফাইল চিত্র (ছবি-গুগল)

শেষ আপডেট: 25 June 2025 22:30

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস তৈরি করতে চলেছে ভারত। ৪০ বছরেরও বেশি সময় পরে এক ভারতীয় আবার পা রাখতে চলেছেন মহাকাশে। এবার তিনি যাচ্ছেন সরাসরি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (ISS)। গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla), ভারতীয় বায়ুসেনার একজন অভিজ্ঞ পাইলট, বুধবার, ২৫ জুন আইএসএস-এর উদ্দেশে রওনা হবেন Axiom Mission 4 (Ax-4)-এর পাইলট হিসেবে। এই ঐতিহাসিক অভিযানে তিনি হবেন ISS-এ যাওয়া প্রথম ভারতীয় এবং ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় যিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন।

এই অ্যাক্সিয়ম ৪ মিশনটি বুধবার, দুপুর ১২:০১ মিনিটে (IST) মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা থেকে মহাকাশের পথে রওনা দেবে। স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেট (Falcon 9) এবং একটি নতুন 'ক্রিউ ড্রাগন' (Crew Dragon) ক্যাপসুল ব্যবহার করে। প্রসঙ্গত, ইলন মাস্কের সংস্থা এই স্পেস-এক্স, এই ড্রাগন ক্যাপসুলে করেই প্রায় ৯ মাস পর ভারতে ফিরে এসেছিলেন সুনীতা উইলিয়ামসরা।

এই মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু শুক্লা (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু, যাঁরা দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন।

আইএসএস-এ কী করবেন শুভাংশু?
এই মিশন চলাকালীন চার মহাকাশচারী দু'সপ্তাহ আইএসএস-এ থাকবেন, যেখানে তাঁরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। এর মধ্যে ৭টি এক্সপেরিমেন্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) পরিকল্পনায় তৈরি। এটি শুধু ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে নয়, বৈজ্ঞানিক গবেষণাতেও এক বিশাল পদক্ষেপ।

উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা। তাঁর এই ঐতিহাসিক যাত্রা ঘিরে শহরে এখন উৎসবের আবহ। স্কুল, কলেজ, বায়ুসেনার প্রাক্তন সহকর্মীরা প্রত্যেকেই গর্বিত। কারণ একথা নির্দ্বিধায় বলা যায়, এই অভিযান ভারতের মানব মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা করবে।

এই মুহূর্তটি সরাসরি দেখতে পারবেন ভারতীয়রা। স্পেসএক্স (SpaceX) তাদের ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সকাল ১০টা (IST) থেকে লাইভ সম্প্রচার শুরু করবে। ভারতেও বিভিন্ন সংবাদমাধ্যমে লাইভ আপডেট পাওয়া যাবে।

এই মিশনটি শুধু ভারতের জন্য নয়, নাসা (NASA), ইসরো (ISRO), ইউরোপিয়ান স্পেস এজেন্সির (European Space Agency) মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর মিলিত প্রয়াস। এই ধরনের বাণিজ্যিক মহাকাশ অভিযান আগামী দিনে মানব মহাকাশ অভিযানে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ২৫ মে মহাকাশযাত্রার কথা ছিল শুভাংশুদের। কিন্তু পরে তা পিছিয়ে হয় ৮ জুন। জরুরি কারণবশত সেই তারিখও পিছিয়ে দেওয়া হয়। নতুন দিন ধার্য করা হয়েছিল ২২ জুন। প্রায় সাতবার এই অভিযানের দিন পিছিয়ে অবশেষে ২৫ জুন মহাকাশের উদ্দেশে রওনা দেবেন শুভাংশু শুক্লা ও তাঁর দল।


```