Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

টেনেহিঁচড়ে দেহ নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তে! সরকারি হাসপাতালের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে। এক পুলিশ কর্মীরও এতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

টেনেহিঁচড়ে দেহ নিয়ে যাওয়া হচ্ছে ময়নাতদন্তে! সরকারি হাসপাতালের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

ভাইরাল ভিডিওর এক দৃশ্য

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 August 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: ময়নাতদন্তের জন্য দেহ এসেছিল হাসপাতালের মর্গে। কিন্তু সেই দেহ নিয়ে টেনেহিঁচড়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার অভিযোগ উঠল হাসপাতালেরই এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলেও জানা গিয়েছে। এক পুলিশ কর্মীরও এতে যুক্ত থাকার অভিযোগ উঠেছে।

বিহারের পশ্চিম চম্পারণ জেলার এক সরকারি হাসপাতালের সেই ঘটনার একটি ভিডিও ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়। তা নিয়েই তীব্র ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ।

কী বলছে ওই ভাইরাল ভিডিও? দেখা গিয়েছে, দু’জন ব্যক্তি ময়নাতদন্তের জন্য আনা মৃতদেহ স্ট্রেচারে তোলার বদলে টেনে নিয়ে যাচ্ছেন।

ঘটনাটি ঘটেছে বেতিয়া শহরের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে (GMCH), মঙ্গলবার প্রশাসনিক সূত্র এই ঘটনাটি জানিয়েছে।

চম্পারণের জেলা শাসক এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জানান, “ঘটনাটির জঘন্য ভিডিও আমি সোমবারই দেখেছি। এর পরেই GMCH-র অধ্যক্ষের কাছে রিপোর্ট তলব করি। তিনি জানিয়েছেন, ভিডিওতে দেখা গিয়েছে যে মর্গের সহকারী ওই দেহ টেনে নিয়ে যাচ্ছিলেন - তাঁকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এতে এক পুলিশ কর্মীও জড়িত ছিলেন। আমরা সুপারের কাছে লিখিতভাবে জানিয়েছি, যাতে তাঁর বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।”

তিনি আরও বলেন, “এ ধরনের ঘটনা ভবিষ্যতে এড়ানোর জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তার বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।”


```