সকাল ১১টার মধ্যে ফলাফলের (Bihar Election Result) ট্রেন্ড অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা। তার আগে রইল বিহার নির্বাচনের অঙ্কটা ও বিশেষ কিছু পরিসংখ্যান (Bihar Election Highlights)।

গ্রাফিক্স - দ্য ওয়াল
শেষ আপডেট: 14 November 2025 08:14
দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Election 2025) গণনা শুরু হয়ে গেল। বিহার বিধানসভায় মোট ২৪৩টি আসন রয়েছে। সব কটি আসনেই গণনা শুরু হয়ে গিয়েছে। মোটামুটি ভাবে সকাল ১১টার মধ্যে ফলাফলের (Bihar Election Result) ট্রেন্ড অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তার আগে দেখে নেওয়া যাক এবার বিহার নির্বাচনের অঙ্কটা ও বিশেষ কিছু পরিসংখ্যান (Bihar Election Highlights)।
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ (Bihar Election 2025 Highlights)
১) রেকর্ড ভোটার টার্নআউট: মোট ভোটদান হয়েছে ৬৬.৯১%, যা ১৯৫১ সালের প্রথম বিধানসভা নির্বাচনের পর থেকে সর্বোচ্চ। ২০২০ সালে ভোটদানের হার ছিল ৫৬.৯৩ শতাংশ।
২)মহিলা ভোটারদের ঐতিহাসিক অংশগ্রহণ: (Bihar Election women voting percentage)
এবার মহিলা ভোটারদের ভোটদানের হার ছিল ৭১.৬%, পুরুষ ভোটারদের ৬২.৮%–এর তুলনায় অনেক বেশি — বিহারের ভোটের ইতিহাসে পুরুষদের এত গোল আগে কখনও দেননি মহিলারা।
৩)দুই দফায় নির্বাচন: প্রথম দফায় ভোটদানের হার ৬৫.০৮%, দ্বিতীয় দফায় ৬৮.৭৬%
৪) মোট ভোটার সংখ্যা: প্রায় ৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮৫৮ জন ভোটার তালিকাভুক্ত ছিলেন। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের (SIR) পর প্রথম ভোট।
৫) পোলিং স্টেশন সংখ্যা: দুটি দফা মিলিয়ে মোট ৯০,৭৪০টি বুথে ভোট গ্রহণ হয়।
৬) মোট ২,৬১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
৭) আন্তর্জাতিক পর্যবেক্ষণ: প্রথমবারের মতো ৬টি দেশের ১৬ জন প্রতিনিধি (দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, বেলজিয়াম, কলম্বিয়া) ভোট পর্যবেক্ষণে অংশ নেন।
৮) নির্বাচন পর্যবেক্ষক: ২৪৩ জন সাধারণ পর্যবেক্ষক, ৩৮ জন পুলিশ পর্যবেক্ষক, ৬৭ জন ব্যয় পর্যবেক্ষক
৯) পুনর্নির্বাচনের প্রয়োজন হয়নি: কোনও বুথে পুনর্নির্বাচন হয়নি।
১০) গত বিধানসভা ভোটের তুলনায় ভোট দানের হার বেড়েছে ১০ শতাংশ, মহিলাদের যোগদান বেড়েছে ১২ শতাংশ, পুরুষদের যোগদান বেড়েছে ৮ শতাংশ।