Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

আজই ভাগ্য নির্ধারণ! বিহারের হাওয়ায় ফিরে আসার ডাক নাকি বদলের সুর, পাশা ঘুরবে কোন দিকে?

রাজনীতির ময়দানে শেষ পর্যন্ত পাশা কার দিকে ঘুরবে, তা শুধু সময়ের অপেক্ষা। বিহার আজ দাঁড়িয়ে রাজনৈতিক টানাপোড়েনের এক চূড়ান্ত সন্ধিক্ষণে। 

আজই ভাগ্য নির্ধারণ! বিহারের হাওয়ায় ফিরে আসার ডাক নাকি বদলের সুর, পাশা ঘুরবে কোন দিকে?

পৃথা ঘোষ

শেষ আপডেট: 14 November 2025 07:34

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির ময়দানে শেষ পর্যন্ত পাশা কার দিকে ঘুরবে, তা শুধু সময়ের অপেক্ষা। বিহার আজ দাঁড়িয়ে রাজনৈতিক টানাপোড়েনের এক চূড়ান্ত সন্ধিক্ষণে (Bihar Assembly Election 2025)। শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বিধানসভা ভোট গণনা (Bihar Assembly Election 2025 vote count) । চোখ এখন একটাই প্রশ্নে, নীতীশ কুমার কি রেকর্ড পঞ্চমবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে ফিরবেন, নাকি মহাগঠবন্ধনের হাত ধরে রাজ্যে আসবে পালাবদল (NDA vs Mahagathbandhan result)?

গত কয়েক দিন ধরে একের পর এক এক্সিট পোল এনডিএ জোটকে এগিয়ে রাখায় উত্তেজনার পারদ আরও চড়েছে। প্রায় দুই দশক ধরে ‘সুশাসন’–এর ডাক দিয়ে রাজ্য চালানো নীতীশ কুমারের প্রভাব , (Nitish Kumar fifth term) কি এখনও অটুট? নাকি পরিবর্তনের অপেক্ষায় থাকা ভোটাররা অন্য পথ বেছে নেবেন - এই নিয়েই জল্পনা তুঙ্গে।

সকালে ৮টা থেকে রাজ্যের ৪৬টি গণনাকেন্দ্রে শুরু হবে ভোটগণনা। ঘণ্টাখানেকের মধ্যেই মিলবে প্রথম ট্রেন্ড। ২৪৩টি আসনে লড়াই করা মোট ২,৬১৬ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজই।

রেকর্ড ভোটে নতুন সমীকরণ

দুই দফায় ৬৬.৯১ শতাংশ অংশগ্রহণ, ১৯৫১ সালের পর বিহারের ইতিহাসে সর্বোচ্চ। অতীতের অভিজ্ঞতা বলছে, রাজ্যে ভোটের এই পরিবর্তিত চিত্র প্রায়ই রাজনৈতিক পরিবর্তনের আগাম বার্তা দেয়। সেই জায়গায় এবারের ভোট বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও বিস্ময়কর তথ্য, ভোটার তালিকায় কম থাকা সত্ত্বেও মহিলাদের ভোট পড়েছে পুরুষদের চেয়ে প্রায় ৪.৩ লাখ বেশি। প্রথম দফায় ৬৯ শতাংশ, দ্বিতীয় দফায় প্রায় ৭৪ শতাংশ মহিলা ভোট দিয়েছেন - যা নীতীশ কুমারের জন্য বড় সুবিধা হিসেবেই দেখা হচ্ছে। কারণ গত ২০ বছরে তাঁর বহু প্রকল্প, সাইকেল যোজনা থেকে ১০ হাজার করে নগদ সহায়তা, মহিলা ভোটারদের কথা ভেবেই তৈরি।

তবে দুই শিবিরই দাবি করছে, এইবারের ভোট তাদের পক্ষেই কাজ করবে। মহাগঠবন্ধন বলছে, এটি ‘পরিবর্তনের ডাক’। অন্যদিকে এনডিএর দাবি, এটি নীতীশের সুশাসনের প্রতি মানুষের আস্থার প্রমাণ।

নীতীশের ‘ফিরে আসা’ নাকি বদলের হাওয়া?

প্রচারের শুরুর দিকে যাঁকে অনেকেই ‘খেলাতেই নেই’ বলে ধরে নিয়েছিলেন, সেই নীতীশ কুমার শেষ পর্যায়ে ভোটারদের মধ্যে আবার জায়গা করে নিলেন - এমনটাই বলছে এক্সিট পোল।

চ্যালেঞ্জ অবশ্য কম নয়! দুই দশকের শাসনের ক্লান্তি, প্রশ্ন তাঁর স্বাস্থ্য নিয়েও। তবুও অধিকাংশ সমীক্ষা এনডিএ-কেই এগিয়ে রেখেছে।

অ্যাক্সিস মাই ইন্ডিয়া (Axis My India)-র মতে, এনডিএ পেতে পারে ১২১-১৪১ আসন। মহাগঠবন্ধনের ঝুলিতে যেতে পারে ৯৮-১১৮। চিরাগ পাসওয়ান ও উপেন্দ্র কুশওয়াহার দল যোগ দেওয়ায় এনডিএ-র সম্ভাব্য ভোটশেয়ার বেড়ে ৪৩ শতাংশ, যা ২০২০ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।

নয়টি এক্সিট পোলের গড় হিসেব বলছে, ২৪৩ আসনের মধ্যে এনডিএ পেতে পারে ১৪৭–এর বেশি। মহাগঠবন্ধন নাও ছুঁতে পারে তিন অঙ্ক।

জন সুরাজের প্রভাব কতটা?

প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি নিয়ে উত্তেজনা ছিল যথেষ্ট। প্রচারে ভিড় দেখা গেলেও, সমীক্ষা বলছে, ভোটশেয়ার হয়তো মাত্র ৪ শতাংশ। তবে আসন না পেলেও, তাদের উপস্থিতি মহাগঠবন্ধনের ভোট ভাগ করে দিতে পারে, বিশেষত সঙ্কীর্ণ লড়াইয়ে।

যে আসনগুলিতে নজর থাকবে

রাঘোপুর - তেজস্বী যাদবের পুনর্নির্বাচনের লড়াই

মহুয়া - তেজ প্রতাপ যাদব বনাম ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা

তারাপুর - অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী ময়দানে

লখিসারাই - ডেপুটি সিএম বিজয় কুমার সিন্‌হার হোম-গ্রাউন্ডে কঠিন পরীক্ষা

প্রচারপর্বে দুই শিবিরের দুই রণকৌশল

এনডিএ-র প্রচার ছিল মূলত ২০ বছরের ‘উন্নয়ন’ এবং ভবিষ্যতের আশ্বাস। মহিলাদের উদ্যোক্তা প্রকল্পে ১০ হাজার টাকা, সঙ্গে ১২৫ মেগাওয়াট ফ্রি বিদ্যুৎ - এই প্রতিশ্রুতিতে তারা জোর দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ প্রচারে ব্যবহৃত করেছেন পুরনো স্লোগান - ‘জঙ্গল রাজ’ ফিরবে?’

অন্যদিকে মহাগঠবন্ধনের প্রতিশ্রুতি, প্রতি পরিবারে এক সরকারি চাকরি ও দরিদ্র মহিলা প্রতি বছরে ৩০ হাজার করে ভাতা।
কংগ্রেস ‘Special Intensive Revision’–এ অনিয়মের অভিযোগ তুলে ভোট চুরির আওয়াজ তুলেছে।

দিনের শেষে প্রশ্ন একটাই

বিহার কি আবার এনডিএ–কে বেছে নেবে, নাকি জনমত বদলের সুর আরও জোরালো হবে? রেকর্ড ভোট এবং জটিল সমীকরণে এই ফলাফল শুধু বিহারের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, জাতীয় রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে।


```