Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

বিহার ভোটের ফল শুক্রে, লাড্ডু, গাঁদা, পটাকা, আবিরের আকাল, ডেকরেটরদের নিয়ে টানাটানি

শুক্রবার সকাল থেকেই সেই মেঘলা আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে।

বিহার ভোটের ফল শুক্রে, লাড্ডু, গাঁদা, পটাকা, আবিরের আকাল, ডেকরেটরদের নিয়ে টানাটানি

নেতারা চারদিকে ম্যারাপ বাঁধতে, ফুল, আতসবাজি কিনতে, গেরুয়া গাঁদার অর্ডার দিতে ব্যস্ত হয়ে পড়েছেন।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 13 November 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: নীতীশ কুমার কি পারবেন দু-দশকের বিহার শাসন জিইয়ে রাখতে? নাকি রাষ্ট্রীয় জনতা দলের নেতা তেজস্বী যাদব প্রথমবার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন! আগামিকাল, শুক্রবার সকাল থেকেই সেই মেঘলা আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। এক্সিট পোলের পূর্বাভাস বলছে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বাঁধভাঙা জয়ে ফিরে আসতে চলেছে। অন্যদিকে, বিরোধীরা দাবি তুলেছে, বুথফেরত সমীক্ষাকে মিথ্যা প্রমাণ করে সরকার গড়তে চলেছে তারাই।

ইতিমধ্যেই শাসক শিবির থেকে দাবি করা হয়েছে, বিজেপি নেতা অমিত শাহের দাবিমতো এনডিএ ১৬০ আসন পেরিয়ে যাবে। এই আনন্দে বিজেপি নেতারা চারদিকে ম্যারাপ বাঁধতে, ফুল, আতসবাজি কিনতে, গেরুয়া গাঁদার অর্ডার দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। পাটনার এক বিজেপি কর্মী ৫০১ কেজি লাড্ডুর তৈরির বরাত দিয়েছেন এক হালুইকরকে। জেডিইউ প্রার্থী অনন্তকুমার সিং যিনি একটি খুনের মামলায় অভিযুক্ত হয়েছেন, তিনি শামিয়ানা খাটিয়ে, চেয়ার, মঞ্চ সাজিয়ে ফেলেছেন। তাঁর বাড়ি ফুল-আলোয় সাজিয়ে ফেলা হয়েছে। ১৪ নভেম্বর সেখানেই সমর্থকদের স্বাগত জানাবেন বলে মনস্থির করে ফেলেছেন তিনি।

শুধু পাটনা কেন, বিহারের প্রায় সবকটি বড় শহরে এখন গেরুয়া আবির চড়া দামে বিকোচ্ছে। ফুল বিক্রেতাদের কাছে যাচ্ছে গেরুয়া গাঁদার চেনের অর্ডার। অনেক জায়গায় নরেন্দ্র মোদী-অমিত শাহের মুখের ছবি আঁকা গেঞ্জি, পতাকা বিক্রি হচ্ছে। বিজেপির পতাকা, কংগ্রেস, আরজেডি, জেডিইউয়ের পতাকা টাঙানো হয়েছে। বহু রাস্তার মোড়ে মোড়ে টাঙানো হয়েছে, টাইগার অভি জিন্দা হ্যায় লেখা নীতীশ কুমারের পোস্টার। তেমনই অনেক রাস্তায় তেজস্বী যাদবে মুখ আঁকা ফ্লেক্সে ছেয়ে গিয়েছে পাড়া।

শুক্রবার ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। ৩৮টি জেলার ৪৬টি কেন্দ্রে ভোট গণনা হবে। ২,৬০০ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন ৭.৪ কোটি ভোটার। ১৯৫১ সালের পর এই প্রথম ৬৭ শতাংশ ভোট পড়েছে, যা সর্বকালের রেকর্ড।


```