মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চের এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মিস ইজরায়েল মেলানি শিরাজ।

মিস ইউনিভার্সের মঞ্চেও জাতিগত সংকীর্ণতা।
শেষ আপডেট: 13 November 2025 11:20
দ্য ওয়াল ব্যুরো: মিস ইউনিভার্সের মঞ্চেও জাতিগত সংকীর্ণতা। এক পলকের চাহনি বলে বিশ্বের সামনে তুলে ধরল প্যালেস্তিনীয়দের প্রতি কী পরিমাণ ঘৃণা পোষণ করে ইহুদিরা। মিস ইউনিভার্স ২০২৫-এর মঞ্চের এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মিস ইজরায়েল মেলানি শিরাজ। নিন্দার ঝড়ে বিপর্যস্ত শিরাজকে শেষ পর্যন্ত তার ‘ডার্টি লুকের’ ব্যাখ্যা দিতে হয়েছে। অভিযোগ, থাইল্যান্ডে গত সপ্তাহে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের মঞ্চে যখন সব প্রতিযোগিনীরা পোজ দিচ্ছিলেন, তখন মিস ইজরায়েল তাঁর পাশেই দাঁড়িয়ে থাকা মিস প্যালেস্তাইন নাদিন আয়ুবের দিকে ‘ডার্টি লুক’ বা ঈর্ষান্বিত দৃষ্টিতে তাকান।
একটি সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে দেখা গিয়েছে, মেলানি তাঁর পাশে দাঁড়ানো নাদিনের দিকে ঘাড় ঘুরিয়ে এক পলক তাকান। সেই দৃষ্টিতে অত্যন্ত ঘৃণা ও ঈর্ষা লুকিয়ে ছিল বলে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অভিযোগ। নেট নাগরিকদের দাবি, ইজরায়েলি প্রতিযোগিনী তাঁর পাশেই দাঁড়ানো প্যালেস্তিনীয় সুন্দরীর দিকে ‘ডার্টি’ অথবা ‘হিংসা’র দৃষ্টিতে তাকিয়েছেন।
অনেক নেট নাগরিক এরপর মেলানির ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্যরে লিখেছেন, স্বাধীন প্যালেস্তাইন। অনেকে খুব কটু কথাও লিখেছেন। কেউ কেউ তাঁকে গাজায় ইজরায়েলি সেনা অভিযানের দোষারোপ করে ‘মিস জেনোসাইড’ বলেও মন্তব্য করেন। একজন লিখেছেন, নীল গাউনের সিন্ডেরেলার সঙ্গে তার নিষ্ঠুর সৎ বোন। একজন লিখেছেন, একজনের চোখের দৃষ্টিতে কী করে এতটা ঘৃণা ভরা থাকতে পারে, যেখানে সে তার কোনও ক্ষতিই করেনি।
Free miss palestine from Israeli energy ✋🧿 🧙 pic.twitter.com/dngl2EbSqG
— Rima Hassan (@RimaHas) November 9, 2025
এর জবাবে মেলানি শিরাজ লিখিতভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, অন্য প্রতিযোগীরা যখন স্টেজে এসেছেন, তাঁদের দিকে খুবই সাধারণ দৃষ্টিতে আমি তাকিয়েছিলাম। একটি সাধারণ প্রতিক্রিয়াকে নাটকীয়ভাবে ভাষা প্রয়োগ করে তাকে অন্য ছাঁচে ফেলা হচ্ছে। বিশেষত যেখানে অন্য লোককে ভুলভাবে তুলে ধরার চেষ্টা চলছে। আশা করি, এরপর থেকে আপনারা অন্যের ক্ষতি না করে কিছু ভাইরাল করার চেষ্টা করবেন।
উল্লেখ্য, এ বছরের এই প্রতিযোগিতা একদৃষ্টিতে ঐতিহাসিক। কেননা এই প্রথম মিস প্যালেস্তাইন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এর আগে আয়ুব একটি ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, আমি প্যালেস্তাইনের প্রতিটি নারী ও শিশুর প্রতিনিধিত্ব করছি। যাদের ক্ষমতা পৃথিবীকে দেখাতে চাই।