Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

জলের নীচে অক্সিজেন ছাড়া ২৯ মিনিট ৩ সেকেন্ড, গিনেস বুকে নাম তুললেন ক্রোয়েশিয়ার সাঁতারু

জলের নীচে অক্সিজেন ছাড়া ২৯ মিনিট ৩ সেকেন্ড, গিনেস বুকে নাম তুললেন ক্রোয়েশিয়ার সাঁতারু

ক্রোয়েশিয়ার ফ্রিডাইভার ভিতোমির মারিসিচ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 12 November 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: জলের নীচে ২৯ মিনিট ৩ সেকেন্ড। ভাবা যায়! দমবন্ধ করে জলের ভিতর প্রায় আধঘণ্টা থাকা। শ্বাস নেওয়া যাচ্ছে না। কিন্তু, সেটাই করে দেখালেন ৪০ বছর বয়সি ক্রোয়েশিয়ার ফ্রিডাইভার ভিতোমির মারিসিচ। তুললেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় নয়া রেকর্ডের নাম। আগের রেকর্ডের তুলনায় প্রায় ৫ মিনিট বেশি।

একটি হোটেলের ছোট পুলে তিনি বসেছিলেন। তাঁর ডাক্তার ও বন্ধুরা উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছিলেন পাড়ে। মারিসিচ বলেন, আমার জীবনের সবথেকে কঠিন সময় ছিল এটা। প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছিল আর পারব না। কিন্তু আমি হাল ছাড়িনি।

গিনেস বুকে নাম খোদাই করার আগে মারিসিচ প্রথমে ১০ মিনিট বিশুদ্ধ অক্সিজেন নেন। তাতে তাঁর রক্ত অক্সিজেনে ভর্তি হয়ে যায়। তারপর তিনি পুলে ঝাঁপ দেন। সেখানে শ্বাস বন্ধ করে থাকেন মিনিটের পর মিনিট। মারিসিচ বলেন, তখন সবকিছু মনে হচ্ছিল বাড়াবাড়ি হচ্ছে। আমি সম্পূর্ণ জগৎছাড়া হয়ে গিয়েছি। যেন মনে হচ্ছিল আমি ওখানেই নেই। একবার ভাবলাম, ছেড়ে দিই, পারব না। কিন্তু, পরক্ষণেই জয়ের আনন্দের কথাও মনে পড়ছিল। তিনি যখন আবার ভেসে ওঠেন, ততক্ষণে স্টপওয়াচের টাইমে দেখাচ্ছিল ২৯ মিনিট ৩ সেকেন্ড। আগের রেকর্ডের থেকে ৪ মিনিট ৫৮ সেকেন্ড বেশি।

সেখানে উপস্থিত এক ডাক্তার বলেন, আধুনিক চিকিৎসাতেও এটা আশ্চর্যের। কীভাবে একজন মানষ অক্সিজেন ছাড়া এতটা সময় বেঁচে থাকতে পারেন, তা আমিও জানি না। তবে এটা রোগীদের জন্য নতুন আশার সঞ্চার করবে নিশ্চই। বিশেষত শ্বাসজনিত অসুখের ক্ষেত্রে। রেকর্ড করার পর মারিসিচে পাকস্থলি থেকে সামান্য রক্তক্ষরণ হয়। এবং মাথা ব্যথা করতে থাকে। কিন্তু খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।

ফ্রিডাইভিং হল গভীর জলে অক্সিজেন ছাড়া থাকা। মারিসিচের মতো মানুষরা এটাকে অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে নিয়েছেন। এই ডুবসাঁতারুরা জলে নামার আগে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে নেন। যাতে দেহের রক্তে ভরপুর অক্সিজেন থাকে। তাঁর এরপরের ধাপ হল ১৬০ মিটার জলের নীচে দীর্ঘক্ষণ অক্সিজেন ছাড়া থাকা। দেখা যাক, সেই রেকর্ড তিনি ভাঙতে পারেন কিনা।


```