Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

চোর বলে কী! 'তিন স্ত্রী ও ৯সন্তানের ভরণপোষণ করতে গিয়েই এই পেশায়', শুনে হতভম্ব পুলিশও

পুলিশের এক কর্তার স্বগোক্তি, "সারাজীবন অনেক চোর, ডাকাত দেখেছি। তবে এমন অভিজ্ঞতা এই প্রথম। ভাবা যায়! চুরি করে তিনটি সংসার মানে তিনজন স্ত্রী এবং ন'জন সন্তানকে সামলাচ্ছে ওই চোর।"

চোর বলে কী! 'তিন স্ত্রী ও ৯সন্তানের ভরণপোষণ করতে গিয়েই এই পেশায়', শুনে হতভম্ব পুলিশও

ফাইল ছবি।

শেষ আপডেট: 29 May 2025 22:56

দ্য ওয়াল ব্যুরো: এ কাহিনী রূপকথার গল্পকেও হার মানাবে!

বেঙ্গালুরুতে সম্প্রতি সোনা ও রুপোার গহনা চুরির একাধিক ঘটনা ঘটে। তদন্তে নেমে চোর বাবাজীবনকে (Bengaluru Man) পাকড়াও করে পুলিশ। কিন্তু চুরির 'মোটিভ' শুনে পুলিশ কর্তাদেরই জ্ঞান হারানোর জোগাড়!

চোর বলে কী! 'বিশ্বাস করুন, আগে আমি চোর ছিলাম না। তিন স্ত্রী এবং ৯ সন্তানের ভরণপোষণ করতে গিয়ে (Thief To Maintain 3 Wives, 9 Children) বাধ্য হয়েই এই পেশায় নামতে হয়েছে। সেই সূত্রেই আমি এখন পেশাদার চোর!'-পুলিশের দাবি জেরায় এমনই স্বীকারোক্তি জানিয়েছে বাবাজান নামে ওই চোর।

বেঙ্গালুরুতে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক চুরির ঘটনার তদন্তে নেমে বাবাজান নামে ওই চোরকে পাকড়াও করে বেঙ্গালুরু ইলেকট্রনিক সিটি থানার পুলিশ। ধৃতর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ চুরি যাওয়া সোনা ও রুপোর গহনা বাজেয়াপ্ত করে। পুলিশ জানিয়েছে, ধৃত এই পেশাদার চোরের কাছ থেকে ১৮৮ গ্রাম সোনার অলঙ্কার, ৫৫০ গ্রাম রুপোার অলঙ্কার এবং নগদ ১,৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের এক কর্তার স্বগোক্তি, "সারাজীবন অনেক চোর, ডাকাত দেখেছি। তবে এমন অভিজ্ঞতা এই প্রথম। ভাবা যায়! চুরি করে তিনটি সংসার মানে তিনজন স্ত্রী এবং ন'জন সন্তানকে সামলাচ্ছে ওই চোর।"

চোর সত্যি কথা বলছে কিনা, তাও খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, চোর বাবাজীবন জেরায় সত্যি কথায় বলেছে। খোঁজ নিয়ে পুলিশ জানতে পেরেছে, ওই চোরের একজন স্ত্রী থাকে বেঙ্গালুরুতে। অপর দু'জনের একজন চিক্কাবল্লাপুরাতে এবং অন্যজন শ্রীরঙ্গপত্তনের কাছে শিকারিপাল্যায় থাকে।


```