Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'কালকেই ভোট হলে তৃণমূলকে ২০০ আসনে হারাব', মমতাকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

'সাহস থাকলে কালকেই বাংলায় ভোট করুন, আমরা তৈরি'- বৃহস্পতিবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

'কালকেই ভোট হলে তৃণমূলকে ২০০ আসনে হারাব', মমতাকে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 29 May 2025 20:18

দ্য ওয়াল ব্যুরো: 'সাহস থাকলে কালকেই বাংলায় ভোট করুন, আমরা তৈরি'- বৃহস্পতিবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ঠিক এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে (Narendra Modi) চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদীর সভা থেকে ফিরে সন্ধেয় কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে যার জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)।

শুভেন্দু বলেন, 'কালকেই যদি বাংলায় ভোট হয়, তাহলে তৃণমূলকে ২০০ আসনে হারাব। মমতা বন্দ্যোপাধ্যায় থার্ড হবেন'।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে দুর্নীতি-সহ বিভিন্ন ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী মোদী। ছাব্বিশের ভোটে 'অপারেশন সিঁদুরে'র দৌলতে বাংলায় 'অপারেশন পশ্চিমবঙ্গ' হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মোদীর মন্ত্রিসভার সদস্য তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যার জবাবে এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মোদীকে হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একথা বলেন।

পাল্টা প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন, "বাংলায় ভোট হয় নাকি? আজকে মোদীর সভাতে বিজেপি কর্মী, সমর্থকদের আসা ঠেকাতে অন্তত ২৫টি বাসে ভাঙচুর করেছে। বাংলায় যদি রাষ্ট্রপতি শাসনে ভোট হয় তাহলে তৃণমূলের অবস্থা পাঞ্জাবে কংগ্রেসের যা হয়েছে তার চেয়েও খারাপ হবে।"

এরপরই সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরোধী দলনেতা বলেন, "মোদীজির সঙ্গে লড়তে হবে না, আমিই যথেষ্ট। নন্দীগ্রামেে হারিয়েছি, এবারে ভবানীপুরে দল যাঁকে দাঁড় করাবে আমি তাকে জেতাব, ওনাকে ভবানীপুরেও হারাব।"

এদিন অপারেশন সিঁদুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আপনি কেন আগে আপনার স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না?" যার জবাবেও তীব্র়া প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু। বিরোধী দলনেতা বলেন, "উনি কমপ্লিটলি অ্যান্টি সোশ্যাল। তাই মহিলাদের এভাষায় অপমান করেছেন। হরগোবিন্দ দাস, চন্দন দাসের স্ত্রীদের সিঁদুর তো উনি মুছেছেন।"

হুঁশিয়ারির সুরে শুভেন্দু এও বলেন, "মোদীজি পবিত্র গঙ্গার মতো। উনি মোদীজিকে এই লেবেলে অ্যাটাক করলে দীপক ঘোষের বইটা ছাপিয়ে বিতরণ করা হবে। আমি ওনাকে সাবধান করে দিচ্ছি। এই লেবেলে নামবেন না।" 


```