Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

সোমবার দিল্লিতে কমিশনের বৈঠকে বাংলার সিইও, বড় সিদ্ধান্তের জল্পনা! কী নিয়ে আলোচনা হতে পারে?

সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিচ্ছেন বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল।

সোমবার দিল্লিতে কমিশনের বৈঠকে বাংলার সিইও, বড় সিদ্ধান্তের জল্পনা! কী নিয়ে আলোচনা হতে পারে?

নির্বাচন কমিশন (ফাইল ছবি)

শেষ আপডেট: 5 January 2026 08:44

দ্য ওয়াল ব্যুরো: ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তবে রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যে দ্রুত চূড়ান্ত পর্যায়ে ঢুকছে, তার ইঙ্গিত স্পষ্ট। এসআইআর (SIR) প্রক্রিয়া শেষ হলেই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে জল্পনা চলছে রাজনৈতিক মহলে। এই আবহেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (Chief Electoral Officer) মনোজ আগরওয়ালকে দিল্লিতে ডেকেছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী (Central Forces) মোতায়েন নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, সেখানেই উপস্থিত থাকবেন বাংলার সিইও।

নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা (Final Electoral Roll) প্রকাশ করা হবে। সেই তালিকা প্রকাশের পরই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা প্রবল। ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন থেকেই তৎপর কমিশন। রাজ্যে বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নতুন কিছু নয়। এবারও ব্যতিক্রম হচ্ছে না। সূত্রের খবর, বরং কোন এলাকায়, কত সংখ্যায় এবং কীভাবে বাহিনী ব্যবহার করা হবে, সে নিয়ে সোমবার দিল্লির বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত একাধিক বৈঠকের রিপোর্ট ইতিমধ্যেই সংগ্রহ করেছে সিইও (CEO) দফতর। সেই রিপোর্টগুলিই আজ কমিশনের সামনে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। বুথভিত্তিক নিরাপত্তা, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ এবং ভোটের দিন বাহিনীর কার্যকর ভূমিকা—সব দিক নিয়েই আলোচনা হতে পারে।

এর মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সরব হয়েছেন রাজ্য বিজেপি (BJP)-র প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তিনি প্রকাশ্যে জানান, শুধু রাস্তায় দাঁড়িয়ে থেকে বা টহল দিয়ে কেন্দ্রীয় বাহিনী রাখলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। তাঁর বক্তব্য, “ভোটের সময় লুঠ ভিতরেই হয়। এজেন্টদের মারধর করে বুথ থেকে বের করে দেওয়া হয়। যারা ভয়ে ভোট দিতে যায় না, তারা যাবে তখনই, যখন বুথের ভিতরে বাহিনী থাকবে।”

পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ টেনে দিলীপ ঘোষের অভিযোগ, সে সময় কেন্দ্রীয় বাহিনী থাকলেও তাদের কার্যকরভাবে ব্যবহার করা হয়নি। বাহিনী নাকি বাসে চেপে ঘুরে বেড়িয়েছে, পর্যটন করেছে। বিজেপি নেতার স্পষ্ট দাবি, বুথের বাইরে যেমন আই কার্ড চেক করবে কেন্দ্রীয় বাহিনী, তেমনই বুথের ভিতরেও নজরদারি চালাতে হবে।

এখন প্রশ্ন একটাই, সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়। সোমবারের বৈঠকের দিকেই তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।


```