Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ঢাকার বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ নরেন্দ্র মোদীর, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এই ঘটনা অনেকের মনেই ফিরিয়ে দিয়েছে ভারতের আমদাবাদে ঘটে যাওয়া সাম্প্রতিক অতীতের ভয়াবহ বিমান দুর্ঘটনার স্মৃতি।

ঢাকার বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ নরেন্দ্র মোদীর, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

পৃথা ঘোষ

শেষ আপডেট: 21 July 2025 23:55

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকায় এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২০ জন। সোমবার দুপুরে দিয়াবাড়ি অঞ্চলের একটি স্কুলের ভবনের উপর ভেঙে পড়ে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। ঘটনায় জখম হয়েছেন আরও অন্তত ১৭১ জন, যাঁদের অধিকাংশই ছাত্রছাত্রী। দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, “ঢাকায় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা প্রাণ হারিয়েছেন কিংবা আহত হয়েছেন, তাঁদের অনেকেই তরুণ শিক্ষার্থী। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে রয়েছে।”

 দুপুর দেড়টা নাগাদ (বাংলাদেশ সময়) আছড়ে পড়ে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। সেটি ভেঙে পড়ে উত্তরা এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর। সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ হয় এবং দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে গোটা ভবনে। কালো ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকেও দেখা যায়। দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনায় পাইলটেরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর। জানা গিয়েছে, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড়েছিল, আর তার ঠিক ১২ মিনিট পরেই বিধ্বস্ত হয়।

গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তরা জুড়ে। আহতদের মধ্যে বহু শিক্ষার্থীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।” সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণ তদন্তের আশ্বাসও দেওয়া হয়েছে। মঙ্গলবার বাংলাদেশে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোকদিবস।

ঘটনার নৃশংসতা অনেকের মনেই ফিরিয়ে দিয়েছে ভারতের আমদাবাদে ঘটে যাওয়া সাম্প্রতিক অতীতের ভয়াবহ বিমান দুর্ঘটনার স্মৃতি।


```