Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

Bihar Exit Poll: বিহারে সংখ্যাগরিষ্ঠ দল হবে আরজেডি, কিন্তু তাতেই শেষরক্ষা হবে না, ইঙ্গিত অ্যাক্সিসের

 ২০২৪ সালের লোকসভা ভোটে এই অ্যাক্সিসের এক্সিট পোল ডাহা ফেল করেছিল। তবে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে তাদের সাফল্য রয়েছে তাই অ্যাক্সিসের সমীক্ষা একেবারে উপেক্ষাও করা যায় না। নিচে তাদের সমীক্ষার সামগ্রিক ছবিটা দেওয়া হল।

Bihar Exit Poll: বিহারে সংখ্যাগরিষ্ঠ দল হবে আরজেডি, কিন্তু তাতেই শেষরক্ষা হবে না, ইঙ্গিত অ্যাক্সিসের

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 12 November 2025 21:39

দ্য ওয়াল ব্যুরো: বুথ ফেরত সমীক্ষায় অ্যাক্সিস মাই ইন্ডিয়ার (Axis My India Bihar Exit Poll 2025) উত্থানই হয়েছিল ২০১৫ সালে বিহার ভোট থেকে। সেবার সবাই যখন বিজেপি-র বিপুল জয়ের সম্ভাবনার কথা বলেছিলেন, অ্যাক্সিসের প্রদীপ গুপ্তার পুর্বানুমান ছিল ঠিক বিপরীত। সঠিক পূর্বাভাস দিয়ে রাতারাতি হিরো বনে গিয়েছিলেন তিনি। তার পর এক আধটা ভোট ছাড়া মোটামুটি ভাবে সঠিক পুর্বানুমানের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে অ্যাক্সিস। বিহার ভোট (Bihar Election 2025) নিয়ে তাই তাদের বুথ ফেরত সমীক্ষার ব্যাপারে অনেকের আগ্রহ রয়েছে।

বুধবার বিহার ভোটের বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করল অ্যাক্সিস মাই ইন্ডিয়া। তাদের সমীক্ষায় স্পষ্ট করে বলা হচ্ছে, বিহারে ফের সংখ্যাগরিষ্ঠ পার্টি হিসাবে উঠে আসতে পারে তেজস্বী যাদব-লালু প্রসাদের আরজেডি। তাঁদের দল জিততে পারে ৬৭ থেকে ৭৬টি আসনে। শুধু তা নয়, তাঁরা যে ৪২ হাজার স্যাম্পেল সাইজ নিয়ে সমীক্ষা করেছেন তাতে সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ তেজস্বীকেই মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়েছেন। মুখ্যমন্ত্রী পদে ৩৪ শতাংশের প্রথম পছন্দ তেজস্বী, আর ২২ শতাংশের প্রথম পছন্দ নীতীশ কুমার, ধারে কাছে আর কেউ নেই। অ্যাক্সিসের সমীক্ষা বলছে, বিহারে দ্বিতীয় স্থানে থাকতে পারে নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল তথা জেডিইউ। তারা জিততে পারে ৫৬ থেকে ৬২ টি আসন। আর তৃতীয় স্থানে থেকে বিজেপি জিততে পারে ৫০ থেকে ৫৬টি আসন। তবে অ্যাক্সিসের স্পষ্ট ইঙ্গিত সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে নির্বাচিত হলেও শেষরক্ষা হবে না আরজেডির। কারণ তাদের সহযোগী দল ১৭ থেকে ২১টির বেশি আসনে জিতবে না। বরং সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক নাম্বারের অনেক বেশি আসন পাবে এনডিএ জোট। এই ভোটে এনডিএ পেতে পারে কমবেশি ১৩০টি আসন। আর তেজস্বীদের মহাজোট তথা মহাগঠবন্ধন জিততে পারে কমবেশি ১১০টি আসন।  আর প্রশান্ত কিশোর জিততে পারে ১টি আসন।

তবে আবার জানিয়ে দেওয়া দরকার যে বুথ ফেরত সমীক্ষা সব সময়ে সঠিক হয় না। ২০২৪ সালের লোকসভা ভোটে এই অ্যাক্সিসের এক্সিট পোল ডাহা ফেল করেছিল। তবে যেহেতু অধিকাংশ ক্ষেত্রে তাদের সাফল্য রয়েছে তাই অ্যাক্সিসের সমীক্ষা একেবারে উপেক্ষাও করা যায় না। নিচে তাদের সমীক্ষার সামগ্রিক ছবিটা দেওয়া হল।


```