Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা, দায়ের 'হত্যার চেষ্টা' মামলা, ব্যক্তির রয়েছে দীর্ঘ ক্রাইম রেকর্ড

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা দফতর এবং দিল্লি পুলিশের বিশেষ সেল। তদন্তকারীরা শাকরিয়ার পাঁচ থেকে সাত দিনের হেফাজতের আবেদন করতে পারেন।

দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলা, দায়ের 'হত্যার চেষ্টা' মামলা, ব্যক্তির রয়েছে দীর্ঘ ক্রাইম রেকর্ড

রেখা গুপ্তা ও অভিযুক্ত ব্যক্তি

গার্গী দাস

শেষ আপডেট: 20 August 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে ‘জন শুনানি’ কর্মসূচির সময়ে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার ঘটনায় হত্যার চেষ্টার মামলা দায়ের করল দিল্লি পুলিশ। অভিযুক্তের নাম রাজেশভাই খিমজিভাই শাকরিয়া (৪১)। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৯(১), ১৩২ এবং ২২১ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। সিভিল লাইনস থানায় মামলা দায়েরের পর অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে। মুখ্যমন্ত্রীর দফতর এই হামলাকে 'খুনের উদ্দেশ্যে সুপরিকল্পিত ষড়যন্ত্র' বলে দাবি করেছে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা দফতর এবং দিল্লি পুলিশের বিশেষ সেল। তদন্তকারীরা শাকরিয়ার পাঁচ থেকে সাত দিনের হেফাজতের আবেদন করতে পারেন। সূত্রের দাবি, রাজেশভাই মঙ্গলবার সকালে রাজকোট থেকে ট্রেনে দিল্লি পৌঁছন। থাকছিলেন সিভিল লাইনসের গুজরাতি ভবনে। গুজরাতের এক বন্ধুর সঙ্গে ফোনালাপে তাঁকে বলতে শোনা যায়, 'মুখ্যমন্ত্রীর শালিমার বাগের বাসভবনে পৌঁছে গিয়েছেন।' যদিও পরে জানা যায়, তিনি কোনও অভিযোগপত্র বা নথি সঙ্গে নিয়ে যাননি এবং তাঁর কোনও আত্মীয় জেলে বন্দি নেই, যেভাবে প্রথমে জল্পনা ছড়িয়েছিল।

রাজেশভাই শাকরিয়া শুধু এই হামলায় অভিযুক্ত এমন নয়, অপরাধের রেকর্ড তার দীর্ঘ। রাজকোটের ভক্তিনগর থানার খাতায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

  • ২০১৭ সালের এক মামলায় (ধারা ৩২৬, ৫০৪, ১১৪) তাঁকে ২০১৯ সালের ২৫ নভেম্বর মুক্তি দেওয়া হয়।
  • ২০২০ সালের দু’টি মামলায় (প্রোহিবিশন আইন) যথাক্রমে ২০২৩ সালের ৩ নভেম্বর ও ২৫ অক্টোবর তাঁকে খালাস করা হয়।
  • ২০২২ সালের আর একটি মামলার বিচার এখনও চলছে। এর পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর।
  • ২০২৪ সালের আর এক মামলায় (ধারা ৩২৪, ৩২৩, ৫০৪, ১১৪) তিনি একই বছরের ৭ ডিসেম্বর মুক্তি পান।

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার বিস্তারিত রিপোর্ট হাতে আসার পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা ফের খতিয়ে দেখবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বর্তমানে রেখা গুপ্তা দিল্লি পুলিশের ‘জেড ক্যাটেগরি’র নিরাপত্তা পান। এটি কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত, যেখানে ভিআইপি ও ভিভিআইপিদের সুরক্ষার নিয়মাবলি বর্ণিত রয়েছে।

দিল্লির মন্ত্রী কপিল মিশ্র বলেন, 'এটা কোনও সাধারণ হামলা নয়। হামলাকারী মুখ্যমন্ত্রীকে মাটিতে ফেলে মারধরের চেষ্টা করেছিল।'


```