Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'তুমি না থাকলে এসবের মানে নেই', মহাকাশযাত্রার আগে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে গেলেন শুভাংশু

লখনউয়ের একটি প্রাথমিক স্কুলে প্রথম দেখা হয়েছিল শুভাংশু আর কামনার। ক্লাস থ্রি থেকে একসঙ্গে পড়াশোনা। পরে বন্ধুত্ব গড়ায় গভীর সম্পর্কে।

'তুমি না থাকলে এসবের মানে নেই', মহাকাশযাত্রার আগে স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে গেলেন শুভাংশু

মহাকাশযাত্রার আগে স্ত্রীর সঙ্গে ছবি দিয়েছেন শুভাংশু - ছবি সোশ্যাল মিডিয়া

শেষ আপডেট: 25 June 2025 17:11

দ্য ওয়াল ব্যুরো: বুধবার ইতিহাস গড়েছেন নভোচর শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছেন তিনি। Axiom-4 মিশনের অংশ হিসেবে এই কীর্তি গড়েছেন শুভাংশু। আর এর জন্য তিনি তাঁর সহকর্মী সহ শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন। তবে বিশেষ বার্তাটি তিনি দিয়ে গেছেন তাঁর স্ত্রী কামনাকে (Kamna Shukla)। কী বলেছেন শুভাংশু?

লখনউয়ের একটি প্রাথমিক স্কুলে প্রথম দেখা হয়েছিল শুভাংশু আর কামনার। ক্লাস থ্রি থেকে একসঙ্গে পড়াশোনা। পরে বন্ধুত্ব গড়ায় গভীর সম্পর্কে। এরপর ২০০১ সালে সাতপাকে বাঁধা পড়েন শুভাংশু ও কামনা। তাঁদের একটি ছয় বছরের ছেলেও রয়েছে। স্বাভাবিকভাবে শুভাংশুর মহাকাশ মিশনের জন্য চিন্তায় ছিল পরিবার। কামনার মনের ভিতরে কী চলছিল সেটা তিনি ছাড়া হয়তো কেউই জানেন না। শুভাংশু তাই স্পেস স্টেশনে পাড়ি দেওয়ার আগে স্ত্রীকে তাঁর মনের কথা বলে গেলেন।

 

কামনার উদ্দেশে সোশ্যাল মিডিয়া পোস্টে শুভাংশু লিখেছেন, “সবচেয়ে বড় ধন্যবাদ তোমাকে। তুমি যেভাবে পাশে থেকেছো, না থাকলে এই সাফল্য আসত না। তার থেকেও বড় কথা, তুমি না থাকলে এই সাফল্যের কোনও মানেই থাকত না।” পাশাপাশি সহকর্মী এবং পরিচিতদের উদ্দেশে তাঁর বার্তা, “এই মিশনে যাঁরা পাশে থেকেছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানাই। দেশে যারা আশীর্বাদ ও ভালোবাসা পাঠিয়েছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞ।”

 ১৯৮৫ সালের ১০ অক্টোবর, লখনউয়ের এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারে জন্ম শুভাংশুর। বাবা শম্ভুদয়াল শুক্লা সরকারি কর্মী, মা আশা গৃহবধূ। ছোটবেলায় মা-ই স্কুলে পৌঁছে দিতেন দুই ছেলেমেয়েকে। দু’কামরার ছোট্ট বাড়িতে বসে একচিলতে আকাশে তাকিয়ে শুভাংশু স্বপ্ন দেখতেন… একদিন তিনি মহাকাশে পাড়ি দেবেন। বুধবার সেই স্বপ্ন সফল হয়েছে।

এই মিশন নিয়ে শুভাংশু বলেছেন, ''আমি শুধু যন্ত্রপাতি নয়, সঙ্গে নিয়ে যাচ্ছি একশো কোটির স্বপ্ন। এই যাত্রা আমার কাছে শুধু পেশাগত নয়, এক বিশাল দায়িত্ব।'' তিনি এও বলেন, ''আমার গল্প যদি অন্তত একজনের জীবন বদলে দেয়, সেটাই হবে আমার সবচেয়ে বড় সাফল্য।''

Axiom Mission 4 (Ax-4) মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু শুক্লা (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু, যাঁরা দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিয়েছেন।


```