Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কী বিচিত্র! আই লাভ মোদী বললে হাত তালি পড়ে যত আপত্তি আই লাভ মহম্মদ বলাতে, বললেন ওয়েইসি

বরেলির পরিস্থিতি এখনও থমথমে। সেখানে ১৪৪ ধারা জারি আছে। পুলিশ হামলাকারিদের তল্লাশিতে অভিযান চালাচ্ছে। সেখানে ইন্টারনেট বন্ধ রয়েছে। 

কী বিচিত্র! আই লাভ মোদী বললে হাত তালি পড়ে যত আপত্তি আই লাভ মহম্মদ বলাতে, বললেন ওয়েইসি

এআইএমআইএ নেতা আসাউদ্দিন ওয়েইসি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 October 2025 10:38

দ্য ওয়াল ব্যুরো: 'আই লাভ মহম্মদ' বিতর্ক ক্রমে মাথাচাড়া দিচ্ছে। উত্তরপ্রদেশের বরেলির পর মহারাষ্ট্রের অহল্যানগরেও এই ইস্যুতে গোলমাল হয়েছে। বরেলির পরিস্থিতি এখনও থমথমে। সেখানে ১৪৪ ধারা জারি আছে। পুলিশ হামলাকারিদের তল্লাশিতে অভিযান চালাচ্ছে। সেখানে ইন্টারনেট বন্ধ রয়েছে। এবং গোলমালে উস্কানি দেওয়ার অভিযোগে একজন মুসলিম ধর্মীয় নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে।‌ সেই গ্রেফতারের বিরুদ্ধেও স্থানীয় মানুষ প্রতিবাদ জানাচ্ছে।‌ যদিও এই বিতর্কের সূত্রপাত যেখানে সেই কানপুরের পরিস্থিতি। ‌সেখানে নির্বিঘ্নেই পুজা সম্পন্ন হয়।

তবে মহারাষ্ট্রের অহলানগরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ বলেছেন বলেছেন হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই হুঁশিয়ারি দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এদিকে আই লাভ মহম্মদ বিতর্কে রাজনীতি চড়তে শুরু করেছে। এআইএমআইএ নেতা আসাউদ্দিন ওয়েইসি মন্তব্য করেছেন, কী বিচিত্র দেশ! এদেশে আই লাভ মোদী বললে মিডিয়া পর্যন্ত হাততালি দেয়। অথচ আই লাভ মহম্মদ বলা অপরাধ।

হায়দ্রাবাদের এমপি ওয়েইসির প্রশ্ন কেন কেউ 'আমি মহম্মদকে ভালোবাসি' বললে তাকে নিন্দার মুখে পড়তে হবে?এই দেশে কেউ 'আমি মোদীকে ভালোবাসি' বলতে পারেন কিন্তু 'আমি মহম্মদকে ভালোবাসি' বলতে পারি না। আমরা জাতিকে কোথায় নিয়ে যাচ্ছি? কেউ যদি বলে 'আমি মোদীকে ভালোবাসি', তাহলে মিডিয়াও খুশি হয়। কেউ যদি বলে 'আমি মহম্মদকে ভালোবাসি', তাহলে তাতে যত আপত্তি।‌ওয়েইসি বলেন, আমি যদি মুসলিম হই, তাহলে তা মহম্মদের কারণে।'


```