Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ভারতের সবচেয়ে কমবয়সি 'বিলিয়নিয়ার' অরবিন্দ শ্রীনিবাস! ঝকঝকে কেরিয়ার গ্রাফ, সম্পত্তি কত জানেন?

বয়স মাত্র ৩১ ছুঁয়েছে। ইতিমধ্যেই ভারতের কনিষ্ঠতম কোটিপতির (India’s youngest billionaire) খেতাব এসেছে প্রাপ্তির ঝুলিতে। 

ভারতের সবচেয়ে কমবয়সি 'বিলিয়নিয়ার' অরবিন্দ শ্রীনিবাস! ঝকঝকে কেরিয়ার গ্রাফ, সম্পত্তি কত জানেন?

এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি-এর সিইও এবং প্রতিষ্ঠাতা অরবিন্দ শ্রীনিবাস

পৃথা ঘোষ

শেষ আপডেট: 1 October 2025 20:40

দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র ৩১ ছুঁয়েছে। ইতিমধ্যেই ভারতের কনিষ্ঠতম কোটিপতির (India’s youngest billionaire) খেতাব এসেছে প্রাপ্তির ঝুলিতে। শুধু তাই নয়, এম৩এম হুরান ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ জায়গা করে নিয়েছেন চেন্নাইয়ের এই তরুণ। মোট সম্পত্তির পরিমাণ নয় নয় করেও প্রায় ২১,১৯০ কোটি। এআই স্টার্টআপ পারপ্লেক্সিটি-এর (Perplexity AI) সিইও এবং প্রতিষ্ঠাতা হিসেবে এখন টেক দুনিয়ার এক বিশেষ নাম অরবিন্দ শ্রীনিবাস (Aravind Srinivas)।

১৯৯৪ সালের ৭ জুন জন্ম শ্রীনিবাসের। অল্প বয়স থেকেই বিজ্ঞানের প্রতি আগ্রহ তাঁকে নিয়ে আসে আইআইটি মাদ্রাজে। সেখানে পড়াশোনার পাশাপাশি রিইনফোর্সমেন্ট লার্নিং ও অ্যাডভান্সড রিইনফোর্সমেন্ট লার্নিং-এর কোর্স পড়াতেন।

পরে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ২০২১ সালে কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি পান শ্রীনিবাস। গবেষণার বিষয় ছিল কম্পিউটার ভিশন, ট্রান্সফরমার মডেল, ইমেজ জেনারেশন ও ভিডিও জেনারেশন। ২০২০-২০২১ নাগাদ তিনি স্প্রিং সেমেস্টারের সময় ডিপ আনসুপারভাইজড লার্নিং-ও পড়িয়েছেন।

পড়াশোনা শেষ করার পর শ্রীনিবাস কাজ করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় টেক সংস্থাগুলিতে, যা কেরিয়ার প্রোফাইল হিসেবে রীতিমতো চোখধাঁধানো। প্রথমে ওপেনএআই-এ রিইনফোর্সমেন্ট লার্নিং-এ গবেষণা, তারপর লন্ডনের ডিপমাইন্ড-এ কনট্রাস্টিভ লার্নিং। সেখান থেকে গুগল-এ ভিশন মডেল HaloNet ও ResNet-RS তৈরিতে মন দেন তিনি।

তারপর যদিও আবার ফেরেন ওপেনএআই-তে। সেখানে DALL·E 2 টেক্সট-টু-ইমেজ মডেলের ওপর কাজ করেন রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে।

এরপর শ্রীনিবাসের প্রবেশ হয় উদ্যোক্তা জীবনে। ২০২২ সালের অগস্টে ডেনিস ইয়ারাটস ও অ্যান্ডি কনউইনস্কির সঙ্গে মিলে তিনি শুরু করেন পারপ্লেক্সিটি এআই। এটি একটি এআই-চালিত চ্যাট-ভিত্তিক সার্চ ইঞ্জিন, যা দ্রুত, নির্ভুল ও ভরসাযোগ্য উত্তর দিতে সক্ষম।

২০২৩ সাল থেকে শ্রীনিবাস এঞ্জেল ইনভেস্টর হিসেবেও কাজ করছেন। তিনি বিনিয়োগ করেছেন ElevenLabs (টেক্সট-টু-স্পিচ প্ল্যাটফর্ম) এবং Suno (টেক্সট-টু-মিউজিক টুলস)-এ।

পারপ্লেক্সিটির সবচেয়ে বড় ব্যবহারকারীভিত্তি বর্তমানে কিন্তু ভারত। ফলে ভারতকে কোম্পানির শ্রীবৃদ্ধির অন্যতম প্রধান বাজার হিসেবে দেখছেন শ্রীনিবাস। তিনি বেঙ্গালুরু বা হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং টিম গড়ার পরিকল্পনাও করছেন। একইসঙ্গে ভ্রমণ, শিক্ষা, স্বাস্থ্য ও শপিং সেক্টরে পার্টনারশিপের সম্ভাবনাও খুঁজছেন তিনি।


```