Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

iPhone Air: সুপার স্লিম অ্যাপেল এয়ারের ডিসাইন আবিদুর চৌধুরীর, কে এই তরুণ?

অ্যাপেল লঞ্চ করল একেবারে নতুন iPhone Air, সুপার স্লিম এই মডেলের ডিজাইন করেছেন তরুণ ডিজাইনার আবিদুর চৌধুরী। জানুন তাঁর সাফল্যের কাহিনি ও আইফোন এয়ারের বিশেষত্ব।

iPhone Air: সুপার স্লিম অ্যাপেল এয়ারের ডিসাইন আবিদুর চৌধুরীর, কে এই তরুণ?

আবিদুর চৌধুরী

গার্গী দাস

শেষ আপডেট: 10 September 2025 20:43

দ্য ওয়াল ব্যুরো: বুধবার কুপার্টিনোতে নতুন মডেল লঞ্চ করল অ্যাপেল। বাজারে এল বহুল প্রতীক্ষিত iPhone Air। সংস্থার তরফে জানানো হয়েছে, এই ফোনটি এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে পাতলা ও হালকা আইফোন। টাইটেনিয়ামে মোড়া এই স্মার্টফোনের দাম রাখা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা (২৫৬ জিবি মডেল)।

অ্যাপেলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী মঞ্চে দাঁড়িয়ে বললেন, 'আমরা এমন একটি আইফোন তৈরি করতে চেয়েছিলাম যা হাতে ধরলেই ভবিষ্যতের অংশ বলে মনে হবে। এটা একধরনের প্যারাডক্স, বিশ্বাস করতে হলে হাতে ধরে দেখতে হবে।'

iPhone Air-এর বৈশিষ্ট্য

নতুন এই আইফোন আগের মডেলের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ পাতলা। একক ক্যামেরা থাকলেও এতে যুক্ত হয়েছে টেলিফটো লেন্স। ছবি তোলার জন্য আলাদা করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করছে এই ফোন। ব্যাটারি তুলনায় ছোট হলেও, সফটওয়্যারের সাহায্যে এনার্জি সেভ করে সারাদিন চালানো যাবে ফোনটি। ক্যামেরা, চিপসেট এবং সিস্টেম মডিউল রাখার জন্য বিশেষ ক্যামেরা প্লাটো তৈরি করা হয়েছে। বাকি জায়গা ব্যবহার করা হয়েছে হাই-ডেনসিটি ব্যাটারির জন্য।

কে এই আবিদুর চৌধুরী?

অ্যাপেলের নতুন মডেলের ডিজাইনার আবিদুর চৌধুরীর লন্ডনে জন্ম ও বড় হওয়া। বর্তমানে সান ফ্রান্সিসকোতে থাকেন এবং অ্যাপেলের ডিজাইন টিমে কাজ করেন। লাফবরো বিশ্ববিদ্যালয় থেকে প্রোডাক্ট ডিজাইন এবং টেকনোলজিতে স্নাতক। ছাত্রাবস্থায় ৩ডি হাবস স্টুডেন্ট গ্রান্ট, জেমস ডাইসন ফাউন্ডেশন বুরসারি, নিউ ডিজাইনারস কেনউড অ্যাপ্লায়েন্সেস অ্যাওয়ার্ড-সহ জেতেন একাধিক সম্মান। ২০১৬ সালে “প্লাগ অ্যান্ড প্লে” ডিজাইনের জন্য পান রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড।

কেমব্রিজ কনসালট্যান্টস এবং কারভেন্টায় ইন্টার্নশিপ করার পর লন্ডনের লেয়ার ডিজাইনে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি। ২০১৮ থেকে ২০১৯ সালে নিজস্ব কনসালটেন্সি চালিয়েছেন, যেখানে স্টার্ট-আপ এবং সংস্থাগুলির সঙ্গে কাজ করেছেন। ২০১৯ সালের জানুয়ারিতে অ্যাপলে যোগ দেন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে। সেখান থেকেই এসেছে তাঁর কীর্তি, নতুন iPhone Air।

iPhone 17 সিরিজও এল বাজারে

শুধু আইফোন এয়ার নয়, অ্যাপেল একসঙ্গে বাজারে এনেছে iPhone 17, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। এই মডেলগুলিতে থাকছে উন্নত ক্যামেরা, নতুন Apple A19 Pro চিপ এবং বড় ডিসপ্লে। ভারতীয় বাজারে আসছে নানা স্টোরেজ অপশন ও নতুন রঙে এই ফোনগুলি। শীঘ্রই শুরু হবে প্রি-অর্ডার।

অ্যাপেলের দাবি, ভবিষ্যতের প্রযুক্তি ও নিখুঁত ডিজাইনের মেলবন্ধনই এই লঞ্চের আসল চমক। নতুন প্রজন্মের স্মার্টফোন এখন হাতে পাওয়ার অপেক্ষা।


```