Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ফের খাদে বাস পড়ে গেল উত্তরাখণ্ডে! অন্তত তিন জনের মৃত্যুর খবর এসেছে

উত্তরাখণ্ডে ফের বাস খাদে পড়ে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। পাহাড়ি রাস্তায় পরপর দুর্ঘটনায় প্রশ্ন উঠছে নিরাপত্তা নিয়ে।

 

ফের খাদে বাস পড়ে গেল উত্তরাখণ্ডে! অন্তত তিন জনের মৃত্যুর খবর এসেছে

ছবিটি এআই দিয়ে তৈরি

গার্গী দাস

শেষ আপডেট: 3 February 2026 12:59

দ্য ওয়াল ব্যুরো: কালসিতে খাদে পড়ল বাস। মৃত্যু তিন জনের। গুরুতর জখম আরও কয়েক জন। সোমবার দুপুরেই দুর্ঘটনার খবর মেলে।উত্তরাখণ্ড রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (SDRF) একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দেরাদুন জেলার কালসি এলাকার কুয়ানু (Kuanu) এবং মিনাক রোডের (Meenak Road) মাঝে গভীর খাদে পড়ে যায় হিমাচল রোডওয়েজের (Himachal Roadways) একটি বাস। তখন ৩০-র বেশি যাত্রী ছিলেন। SDRF জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলা এবং এক পুরুষ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়, সেখানেই চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত নড়েচড়ে বসে SDRF। ডাকপথর (Dakpathar), চক্রতা (Chakrata), মরি (Mori) এবং তিউনি (Tiuni) ইউনিটের দল পাঠানো হয় ঘটনাস্থলে। দুর্গম রাস্তা এবং গভীর খাদ, উদ্ধারকাজকে কঠিন করে তুললেও সর্বশক্তি দিয়ে চলছে তল্লাশি ও উদ্ধার।

ঘটনার পর মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Pushkar Singh Dhami) ফোনে কথা বলেন দেরাদুনের জেলা শাসকের (District Magistrate) সঙ্গে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনীয় সব নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। প্রশাসন ও পুলিশ একযোগে উদ্ধারকাজ শুরু করেছে। এলাকার সমস্ত স্বাস্থ্যকেন্দ্রকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। ধামি বলেন, “কালসি এলাকায় হিমাচল পরিবহণ কর্পোরেশনের বাস দুর্ঘটনার খবর অত্যন্ত বেদনাদায়ক। জেলা প্রশাসন ও পুলিশ তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে। প্রয়োজন হলে গুরুতর আহতদের এয়ারলিফট করে উন্নত হাসপাতালে পাঠানো হবে।”

মৃত ৩ জন পর্যটক না সাধারণ মানুষ, তা জানা যায়নি।


```