Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মাঝ আকাশে হঠাৎ কাত, তারপরই বিকট শব্দে আছড়ে পড়ল! অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার ভিডিও ভাইরাল

রামতীতে টেক অফের মুহূর্তে কাত হয়ে আছড়ে পড়ে অজিত পাওয়ারের প্রাইভেট জেট। ভিডিওতে দেখা যায় বিমানটি ভেঙে পড়ার ভয়ঙ্কর মুহূর্ত। DGCA তদন্ত শুরু করেছে।

মাঝ আকাশে হঠাৎ কাত, তারপরই বিকট শব্দে আছড়ে পড়ল! অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার ভিডিও ভাইরাল

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 January 2026 21:56

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও NCP প্রধান অজিত পাওয়ার (Ajit Pawar) বারামতীতে এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন (Ajit Pawar Plane Crash)। এই দুর্ঘটনায় বিমানে থাকা মোট পাঁচজনের মৃত্যু হয়। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছিল এবং শেষ মুহূর্তে বিমানের মধ্যে ঠিক কী ঘটেছিল, তা এখনই আলোচনার বিষয়। ঘটনার তদন্তে DGCA ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যথাযথ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। এর পাল্টা মন্তব্য এসেছে বিজেপি পক্ষ থেকেও।

ঘটনার বিবরণ অনুযায়ী, দুর্ঘটনাস্থল পুণের রাবামতী। বিমানটি টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে। রাবামতীর গোযুবাভি গ্রাম পঞ্চায়েতের সিসিটিভি তে পুরো দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে। ভিডিওতে দেখা যায়, বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগে কাত হয়ে যায়। অবতরণের সময় এটি রানওয়ের দিকে এগোতে গিয়ে মাটিতে শক্তভাবে আঘাত করে এবং বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শী Sk মহিলা জানিয়েছেন, “বিমানটি বাতাসে কিছুক্ষণ ধরে একই জায়গায় ঘুরছিল। অবশেষে যখন এটি অবতরণের জন্য রানওয়ের দিকে এগোলো, তখন মাটিতে জোরে আঘাত করে এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ আমাদের বাড়ি পর্যন্ত শোনা যায়।”

 দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট জেটে অজিত পাওয়ারের সঙ্গে ছিলেন ফ্লাইট অ্যাটেনড্যান্ট পিঙ্কি মালি, তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বিদীপ যাদব, পাইলট-ইন-চার্জ সুমিত কপূর এবং সেকেন্ড ইন কম্যান্ড সম্ভাবী পাঠক।


```