অশোক কুমার পাল রিলায়েন্স পাওয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদেও রয়েছেন। কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে?

অশোক কুমার পাল - অনিল আম্বানি
শেষ আপডেট: 11 October 2025 11:07
দ্য ওয়াল ব্যুরো: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার (ED arrest) অশোক কুমার পাল (Ashok Pal), যিনি অনিল আম্বানির (Anil Ambani) ঘনিষ্ঠ সহযোগী এবং রিলায়েন্স পাওয়ারের (Reliance Power) চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (CFO)। রিলায়েন্স গ্রুপের আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে ইডি তদন্ত এগিয়ে নিয়ে চলেছে জোরকদমে, তাঁর মধ্যেই এই গ্রেফতারির খবর সামনে এল।
অশোক কুমার পাল রিলায়েন্স পাওয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদেও রয়েছেন। কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে? নকল ব্যাঙ্ক গ্যারান্টি (Fake bank guarantee) সংক্রান্ত ৬৮.২ কোটি টাকার কেলেঙ্কারি করার অভিযোগ উঠেছে অশোকের নামে। তিনি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ২৯ জানুয়ারি, ২০২৩ থেকে রিলায়েন্স পাওয়ারের CFO পদে নিযুক্ত। অশোক রিলায়েন্স পাওয়ারের সঙ্গে সাত বছরের বেশি সময় ধরে যুক্ত।
ইডি যে মামলার তদন্ত করছে, সেটি ২০২৪ সালে ইকোনমিক অফেন্সেস উইং (EOW)-এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুরু হয়। অভিযোগ ছিল, সোলার এনার্জি কর্পোরেশন অব ইন্ডিয়ার (SECI)-এর নামে একটি নকল গ্যারান্টি জমা দেওয়া হয়েছে। তদন্তে বলা হয়েছে, নকল ব্যাঙ্ক গ্যারান্টি রিলায়েন্স NU BESS লিমিটেড এবং মহারাষ্ট্র এনার্জি জেনারেশন লিমিটেডের নামে জারি করা হয়েছিল, যেগুলি অনিল আম্বানির গ্রুপের সঙ্গে যুক্ত।
অভিযোগ অনুযায়ী, ওড়িশার একটি কোম্পানি, বিসওয়াল ট্রেডলিঙ্ক, এই কেলেঙ্কারির মূল খেলোয়াড়। অগস্টে ইডি ওই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পার্থ সারথি বিসওয়ালকে গ্রেফতার করেছিল। নকল ব্যাঙ্ক গ্যারান্টি-টি আসল হিসাবে দেখানোর জন্য, তারা SBI-এর ইমেইল ডোমেইন নকল করে 'sbi.co.in' ব্যবহার করেছিল।
ইডির তদন্তে দেখা গিয়েছে, বিসওয়াল ট্রেডলিঙ্ক শুধুমাত্র কাগজে-কলমেই ছিল। রেজিস্টার্ড ঠিকানায় কোনও কোম্পানির রেকর্ড পাওয়া যায়নি।