Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

Accident: লরিতে ধাক্কার পর জ্বলল বাস, ভিতরে ঝলসে মৃত্যু ১৪ জনের, আহত একাধিক

অন্ধ্রপ্রদেশে বাস ও লরির সংঘর্ষের পর ভয়াবহ আগুনে মৃত্যু অন্তত ১২ জনের। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা।

Accident: লরিতে ধাক্কার পর জ্বলল বাস, ভিতরে ঝলসে মৃত্যু ১৪ জনের, আহত একাধিক

অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনা

গার্গী দাস

শেষ আপডেট: 26 March 2026 09:28

দ্য ওয়াল ব্যুরো: অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) বাস ও টিপার লরির (Tipper Lorry) সংঘর্ষ, আগুনে পুড়ে মৃত্যু হল ১২ জনের (Death Toll)। বৃহস্পতিবার ভোরে মার্কাপুরমে (Markapuram) এই দুর্ঘটনাটি হয়।

প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৮ বলা হলেও পরে তা বেড়ে ১৪-তে দাঁড়ায়। পুলিশের দাবি, দুর্ঘটনার পর বাসে আগুন (Bus Fire) ধরে যাওয়ায় বহু যাত্রী জীবন্ত পুড়ে যান। মার্কাপুরমের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) নাগরাজু (Nagraju) জানিয়েছেন, “প্রায় আটজন যাত্রী ঘটনাস্থলেই পুড়ে মারা গেছেন। এখনও পর্যন্ত প্রায় ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।”

জানা গিয়েছে, হরিকৃষ্ণ ট্রাভেলসের (Harikrishna Travels) ওই বেসরকারি বাসটি তেলঙ্গানার (Telangana) নির্মল (Nirmal) থেকে নেল্লোরের (Nellore) দিকে যাচ্ছিল। সকাল প্রায় ৬টা নাগাদ টিপার লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার পরই বাসে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফলে অনেক যাত্রী বেরোনোর সুযোগই পাননি।

জেলা পুলিশ (District Police) সূত্রে খবর, প্রায় ২০ জন আহত যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু (N Chandrababu Naidu)। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত (Investigation) করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী (IT Minister) নারা লোকেশ (Nara Lokesh) জানিয়েছেন, আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের পাশে রয়েছে সরকার।

সব মিলিয়ে, ভোরবেলার এই দুর্ঘটনায় শোকস্তব্ধ অন্ধ্রপ্রদেশ। আগুনে পুড়ে মৃত্যুর এই ঘটনা আবারও সড়ক নিরাপত্তা (Road Safety) নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।


```