প্রতারণা, অনলাইন জালিয়াতি, অবৈধ বেটিং এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে বিভিন্ন আইনি ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের খোঁজে তদন্ত চলছে এবং নেটওয়ার্কের বিস্তৃতি খতিয়ে দেখা হচ্ছে।

শেষ আপডেট: 21 February 2026 19:19
দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো বিনিয়োগ প্রকল্প (investment fraud case ) এবং অনলাইন ক্রিকেট বেটিং (illegal betting network) - এই দুইকে একসঙ্গে জুড়ে গড়ে ওঠা বড়সড় চক্র ভাঙল পুলিশ (Andhra Pradesh betting racket busted)। অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি (illegal betting network India) ঘটেছে অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলাতে।
বিশেষ অভিযানে চক্র ফাঁস
জেলার পুলিশ সুপার অজিতা ভেজেন্দলার নির্দেশে অভিযান চালানো হয়। বিশেষ দলটির নেতৃত্ব দেন টাউন এএসপি দীক্ষা এবং সিআই সম্বাসিব রাও। তাঁরা অভিযুক্তদের আস্তানায় হানা দিয়ে একটি অত্যন্ত সুসংগঠিত অনলাইন বেটিং নেটওয়ার্কের সন্ধান পান। এই চক্রটি পরিচালিত হত Radhee Exchange App (R777) এবং r777.us ওয়েবসাইটের মাধ্যমে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দু’জনের নাম কুসেট্টি ভেনু গোপাল (২৩) এবং বিত্রা ভেঙ্কটা রমনা (৩১)। ভেনু গোপাল চক্রের মূল সংগঠক বলে অভিযোগ, অন্যদিকে ভেঙ্কটা রমনা নগদ লেনদেনের দায়িত্বে ছিলেন বলে খবর।
ভুয়ো বিনিয়োগে ফাঁদ, সঙ্গে অবৈধ বেটিং
তদন্তে জানা গেছে, অভিযুক্তরা বড়সড় মুনাফার লোভ দেখিয়ে মানুষকে ভুয়ো বিনিয়োগ প্রকল্পে টানত। একই সঙ্গে চলত অবৈধ অনলাইন ক্রিকেট বেটিং।
এই চক্রের বিরুদ্ধে তদন্ত শুরু হয় এক স্থানীয় বাসিন্দার অভিযোগের ভিত্তিতে। তিনি দাবি করেন, নিশ্চিত লাভের প্রতিশ্রুতি দিয়ে তাঁর কাছ থেকে ৫৩ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
অভিযান থেকে কী কী উদ্ধার করল পুলিশ?
পুলিশি তল্লাশিতে উদ্ধার হয়েছে,
তদন্তকারীদের দাবি, এগুলোই বেটিং ও প্রতারণা চালানোর কাজে ব্যবহার করা হত। এছাড়াও দুটি ছুরি উদ্ধার হয়েছে, যা বেটিংয়ে টাকা হারিয়ে ফেরত চাইলে হুমকি দিতে ব্যবহার করা হত বলে অভিযোগ।
একাধিক ধারায় মামলা, তদন্ত জারি
প্রতারণা, অনলাইন জালিয়াতি, অবৈধ বেটিং এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগে বিভিন্ন আইনি ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের খোঁজে তদন্ত চলছে এবং নেটওয়ার্কের বিস্তৃতি খতিয়ে দেখা হচ্ছে।
গতবছর পুজোর মুখে ফের বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে। গঙ্গারামপুরে বেটিং চক্রের অভিযোগে গ্রেফতার হন দুই যুবক - কুনাল দাস (৩৪) ও অপূর্ব সরকার (৩৭)।
অভিযুক্ত শিক্ষক অপূর্ব সরকারকে জেরা করে বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় তাঁর শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ উদ্ধার করে পুলিশ। রাতভর চলা তল্লাশিতে শোওয়ার ঘরের খাট থেকে প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়। পাশাপাশি ঠাকুরঘরের বাক্স থেকেও লক্ষাধিক টাকার হদিশ মেলে।