তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। মালব্য যেখানে বাংলাকে ভাষার স্বীকৃতি দিতেই অস্বীকার করছেন, সেখানে এটিকে ‘সাংবিধানিক অপমান’ বলে কটাক্ষ করছেন তৃণমূল নেতৃত্ব।

অমিত মালব্য
শেষ আপডেট: 4 August 2025 17:01
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি দিল্লি পুলিশের (Delhi Police) সরকারি চিঠিতে বাংলা ভাষাকে 'বাংলাদেশি ভাষা' (Bangladeshi Language) বলে উল্লেখ করা হয়েছিল। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস দলের (TMC) তরফেও ধিক্কার জানান হয় দিল্লি পুলিশকে। ভাষা-ইস্যুতে রাজ্য তথা জাতীয় রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময়ই কার্যত বিতর্কের আগুনে ঘি ঢাললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।
বাংলা ভাষা ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি পুলিশের নিন্দা করে যে পোস্ট করেছিলেন, তা রি-পোস্ট করে অমিত মালব্য দাবি করেছেন, দিল্লি পুলিশের বক্তব্য একদম সঠিক, কারণ ‘বাংলা (Bengali Language) বলে কোনও ভাষা নেই’! তাঁর এই মন্তব্যের জেরেই আরও কয়েকগুণ বেড়ে গেছে বিতর্ক।
মালব্যর দাবি, “দিল্লি পুলিশ 'বাংলাদেশি ভাষা' বলেছে কারণ সেটাই অনুপ্রবেশকারীদের ভাষা। তাদের উচ্চারণ, বাচনভঙ্গি আলাদা, যেটা ভারতের মূলস্রোতের সঙ্গে খাপে খায় না।” এখানেই থেমে থাকেননি তিনি। আরও এক ধাপ এগিয়ে বলেন, “বাঙালি একটি জাতি হতে পারে, কিন্তু বাংলা কোনও ভাষা নয়। বাংলাদেশি ভাষা বলতে আসলে সেই অনুপ্রবেশকারীদের ভাষাকে বোঝানো হয়েছে, এর সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই।”
Mamata Banerjee’s reaction to Delhi Police referring to the language used by infiltrators as ‘Bangladeshi’ is not just misplaced, it is dangerously inflammatory.
Nowhere in the Delhi Police letter is Bangla or Bengali described as a ‘Bangladeshi’ language. To claim otherwise and… https://t.co/Ynb5o8cT6n— Amit Malviya (@amitmalviya) August 4, 2025
তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। মালব্য যেখানে বাংলাকে ভাষার স্বীকৃতি দিতেই অস্বীকার করছেন, সেখানে এটিকে ‘সাংবিধানিক অপমান’ বলে কটাক্ষ করছেন তৃণমূল নেতৃত্ব।
প্রসঙ্গত, একই সুরে আগেই মন্তব্য করেছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্যও। তাঁর কথায়, “বাংলাদেশের বই আর পশ্চিমবঙ্গের বই আলাদা। বাংলায় কথা বললেই কেউ ভারতীয় হয়ে যায় না।” তিনি উদাহরণ টেনে বলেন, “একদিকে সুবোধ সরকারের লেখা, আরেকদিকে শফিকুল ইসলামের লেখা—তফাত স্পষ্ট।”
দিল্লি পুলিশের ‘বাংলাদেশি ভাষা’ শব্দবন্ধ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, অমিত মালব্য ও শমীক ভট্টাচার্যের মন্তব্য তাতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তৃণমূল ইতিমধ্যেই এই মন্তব্যকে বাংলা ভাষার ‘অপমান’ বলে চিহ্নিত করে প্রতিবাদের পথে নেমেছে।