Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মার্কিন শুল্কের ঘা! সমীকরণ বদলে হাত মেলাল ভারত-ইইউ, এমাসেই চূড়ান্ত হতে পারে 'মাদার অফ অল ডিলস'

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তিন দিনের সফরে ভারতে আসছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন।

মার্কিন শুল্কের ঘা! সমীকরণ বদলে হাত মেলাল ভারত-ইইউ, এমাসেই চূড়ান্ত হতে পারে 'মাদার অফ অল ডিলস'

ভারত-ইইউ বাণিজ্য চুক্তি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 January 2026 07:40

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump) শুল্ক নীতির জেরে তোলপাড় আন্তর্জাতিক বাণিজ্যক্ষেত্র। তাঁর হঠাৎ সিদ্ধান্তে ভারত তো বটেই, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং ন্যাটোর সঙ্গেও তৈরি হয়েছে নতুন সংঘাতের পরিবেশ (Trump tariff impact)। এই অস্থিরতার মধ্যেই মার্কিন নির্ভরতা কমিয়ে আরও ঘনিষ্ঠ হতে শুরু করেছে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন (EU)। আর সেই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছতে পারে চলতি মাসেই, কারণ ভারতের সঙ্গে ইইউ-র মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) প্রায় চূড়ান্ত হওয়ার পথে রয়েছে বলেই জানা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) আমন্ত্রণে ২৫ থেকে ২৭ জানুয়ারি, তিন দিনের সফরে ভারতে আসছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তাঁরা অতিথি হিসেবে থাকবেন। সফরের শেষ দিন, ২৭ জানুয়ারি, বহু প্রতীক্ষিত ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (EU free trade agreement India) চূড়ান্ত হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

তার আগেই দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে উরসুলা ভন স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সাক্ষরের একেবারে দোরগোড়ায়। কিছু কাজ বাকি আছে ঠিকই, তবে এটি হতে পারে সকল চুক্তির ‘Mother of All Deals’।”

ইইউ প্রধান আরও জানান, ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি (India Europe trade relations) কার্যকর হলে ২ বিলিয়ন মানুষের এক বিশাল বাজার তৈরি হবে, যা বিশ্ব অর্থনীতির এক-চতুর্থাংশ জিডিপি গঠন করবে।

সরকারি সূত্রে খবর, চুক্তির ২৪টি অধ্যায়ের মধ্যে ২০টি নিয়ে ইতিমধ্যেই দু'পক্ষের মধ্যে মতৈক্য হয়ে গিয়েছে। বাকি অংশে আগামী কয়েকদিনজুড়ে ধারাবাহিক আলোচনা চলবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সম্প্রতি ব্রাসেলস গিয়ে আলোচনায় অংশ নিয়েছিলেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

জানা যাচ্ছে, বাণিজ্য চুক্তিতে কৃষি সংক্রান্ত বিষয়গুলি থাকছে না। তবে উৎপাদন, প্রযুক্তি, শক্তি খাত, ওষুধ শিল্প-এসব ক্ষেত্রকে চুক্তির আওতায় আনা হতে পারে।

গত কয়েক বছরে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি আলোর মুখ না দেখা এবং হঠাৎ শুল্ক বৃদ্ধির জেরে ভারতের বাজার বড় ধরনের ধাক্কা খেয়েছে। এই ক্ষতি সামলাতেই ভারত দ্রুত বিকল্প বাজার খুঁজছে। ইউরোপীয় দেশগুলির সঙ্গে বাণিজ্য বাড়লে সেই লোকসানের বড় অংশ পূরণ হতে পারে বলে মনে করছে কেন্দ্র।

উল্লেখ্য, ২০০৭ সাল থেকেই ভারত ও ইইউ-র মধ্যে এই বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে এবার পরিস্থিতি বদলেছে-মার্কিন চাপ, বিশ্ব বাণিজ্যের টানাপড়েন এবং ভারতের নতুন বাজার খোঁজার তাগিদ সব মিলিয়ে চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা আগের যেকোনও সময়ের তুলনায় অনেক বেশি।


```