বর্তমানে একাধিক রাজ্য কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলছে, বিরোধীদের টার্গেট করে তদন্ত চালানো হচ্ছে বলে।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 21 January 2026 07:17
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি কর্মচারীর বিরুদ্ধে রাজ্যস্তরে দুর্নীতির অভিযোগ থাকলে কারও অনুমতির প্রয়োজন নেই সেই রাজ্যের তদন্তকারী সংস্থা বা পুলিশের (States can investigate central employees), সম্প্রতি এক মামলায় এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাজ্যের সীমানার মধ্যে দুর্নীতির অভিযোগ উঠলে কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধেও তদন্ত করতে পারবে রাজ্য পুলিশের মতো রাজ্য সংস্থাগুলি। এর জন্য আলাদা করে কেন্দ্রীয় সরকারের বা সিবিআইয়ের কোনও অনুমতি প্রয়োজন নেই (SC verdict on investigation)। এই রায়কে অনেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলছেন।
মামলার সূত্রপাত রাজস্থানে। রাজ্যের সীমানার মধ্যেই কেন্দ্রের একটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠে নবল কিশোর মীনা নামের এক কেন্দ্রীয় সরকারি কর্মীর বিরুদ্ধে (Rajasthan corruption case)। অভিযোগের ভিত্তিতে রাজস্থান পুলিশ তদন্ত শুরু করে এবং চার্জশিটও পেশ করে। এর পরেই ওই কর্মকর্তা দাবি জানান, তিনি যেহেতু কেন্দ্রীয় কর্মী, তাই রাজ্য পুলিশের তাঁর বিরুদ্ধে তদন্তের অধিকার নেই (State vs Centre powers)। তাঁর বক্তব্য, এ ধরনের তদন্ত করতে পারে কেবল কেন্দ্রীয় এজেন্সি, বিশেষত সিবিআই, তাও আবার তাদের অনুমতি নিয়ে।
তাঁর এই দাবি প্রথমেই খারিজ করে রাজস্থান হাইকোর্ট (Rajasthan High Court)। এরপর তিনি সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন জানান। কিন্তু সেখানেও কোনও স্বস্তি মেলেনি। বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, রাজ্যের মধ্যে যদি দুর্নীতির অভিযোগ ওঠে, তবে কোনও কেন্দ্রীয় সরকারি আধিকারিকই তদন্ত এড়াতে পারবেন না। রাজ্য সংস্থার তদন্ত, মামলা দায়ের এমনকী চার্জশিট পেশ- সবই বৈধ।
রায়ে পুরনো একাধিক বিচারের উল্লেখ করে আদালত জানায়, আগেও বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে রাজ্য পুলিশের তদন্ত বৈধ বলে স্বীকৃতি মিলেছে। তাই এই মামলায় ভিন্ন মত হওয়ার প্রশ্ন নেই।
এই সিদ্ধান্তের প্রভাব রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। বর্তমানে একাধিক রাজ্য কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলছে, বিরোধীদের টার্গেট করে তদন্ত চালানো হচ্ছে বলে। এখন এই রায়ের পর রাজ্যগুলিও কার্যত একই আইনগত ক্ষমতা পেয়ে গেল কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে তদন্ত চালানোর ক্ষেত্রে। ফলে ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের বেআইনি কাজে যুক্ত হওয়ার আগে আরও সতর্ক থাকতে হবে, এমনটাই মত আইনি মহলের।