Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! কলকাতাগামী বিমানের গুয়াহাটিতে জরুরি অবতরণ, উদ্ধার যাত্রী-ক্রু

জানা গিয়েছে, যাত্রীদের সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

মাঝআকাশে যান্ত্রিক ত্রুটি! কলকাতাগামী বিমানের গুয়াহাটিতে জরুরি অবতরণ, উদ্ধার যাত্রী-ক্রু

কলকাতাগামী অ্যালায়েন্স এয়ারের ফ্লাইটের জরুরি অবতরণ গুয়াহাটি বিমানবন্দরে

পৃথা ঘোষ

শেষ আপডেট: 20 August 2025 20:59

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়ায় গুয়াহাটি থেকে কলকাতাগামী অ্যালায়েন্স এয়ারের একটি ফ্লাইটের জরুরি অবতরণ গুয়াহাটি বিমানবন্দরে। এয়ারলাইন সংস্থা জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এবং নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানটি অবতরণ করানো হয়।

জানা গিয়েছে, যাত্রীদের সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

লোকপ্রিয়া গোপীনাথ বরদোলই আন্তর্জাতিক বিমানবন্দর (LGBI) কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, সব যাত্রী এবং ক্রু সদস্য নিরাপদ আছেন। তাঁদের প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হয়েছে।

বিমানবন্দর মুখপাত্র জানান, “প্রযুক্তিগত সমস্যার কারণে গুয়াহাটি-কলকাতা ফ্লাইটটিকে ঘুরিয়ে আনা হয়। ২০ অগস্ট দুপুর ১টা ৪২ মিনিটে বিমানবন্দরে পূর্ণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।”

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিমানটি দুপুর ১টা ৯ মিনিটে গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। মুখপাত্রের বিবৃতি অনুযায়ী, বিমানটি দুপুর ২টা ২৭ মিনিটে নিরাপদে গুয়াহাটিতে অবতরণ করে এবং ২টা ৪০ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়।

তিনি আরও জানান, “যাত্রীদের নিরাপদে নামানো হয় এবং টার্মিনাল কর্মীরা তাঁদের সহায়তা করেন। এয়ারলাইন যাত্রীদের পরবর্তী যাত্রার জন্য বিকল্প ব্যবস্থা করে দেয়। এ সময় বিমানবন্দরের টার্মিনাল অপারেশন টিমও প্রয়োজনীয় সহায়তার জন্য প্রস্তুত ছিল।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, এ ঘটনায় বিমানবন্দরের নিয়মিত কার্যক্রমের উপর কোনও প্রভাব পড়েনি।


```