Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'মনে হল পিছলে গেল!' দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, ছিলেন কংগ্রেস সাংসদরা

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ১৭ অগস্ট কোচি থেকে দিল্লিগামী এআই ৫০৪ বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।

'মনে হল পিছলে গেল!' দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, ছিলেন কংগ্রেস সাংসদরা

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 18 August 2025 07:18

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে রবিবার মাঝরাতে আতঙ্ক! কেরল থেকে যাত্রা করা ওই বিমানে ছিলেন কংগ্রেস সাংসদ হিবি ইডেন এবং রাজ্যসভার সাংসদ জেবি মাদার। টেক অফের সময় আচমকা প্রযুক্তিগত সমস্যা হয় এবং সেটিকে ফিরিয়ে আনা হয় বে-তে। পরে বিমান সংস্থা জানায়, নতুন বিমানের ব্যবস্থা করা হচ্ছে, রাত ১টায় তা যাত্রীদের নিয়ে রওনা দেবে।

কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের (CIAL) মুখপাত্র জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণেই টেক অফ বন্ধ করা হয়। এয়ার ইন্ডিয়া ওই বিমানটি বদলে দিয়েছে। 'টেক অফের সময় প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। বিমানটিকে ফিরিয়ে আনা হয়েছে বে-তে। নতুন বিমান পাঠানো হচ্ছে।'

এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ১৭ অগস্ট কোচি থেকে দিল্লিগামী এআই ৫০৪ বিমানে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। ওড়ার আগে পাইলটরা সমস্যাটি টের পান এবং নিয়ম মেনে বিমানটিকে ফিরিয়ে আনা হয় বে-তে। যাত্রীদের নামিয়ে দেওয়া হয়েছে। বিমানটি ছিল এয়ারবাস এ৩২১ মডেলের।

ঘটনার পরেই কংগ্রেস সাংসদ হিবি ইডেন সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এইমাত্র বিমানে এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। মনে হচ্ছিল রানওয়ে থেকে পিছলে যাচ্ছে। শেষ পর্যন্ত উড়ল না। এআই ৫০৪ বাতিল হয়েছে। নতুন বিমানের কথা ঘোষণা করা হয়েছে রাত ১টার জন্য। আজ এনিয়ে তৃতীয় বিমান এভাবে গ্রাউন্ডেড করা হয়।'

একইসঙ্গে রাজ্যসভার সাংসদ জেবি মাদারও একটি পোস্টে জানান, পাইলট পরে ঘোষণা করেছেন, ‘এই বিমানটি আর ব্যবহার করা যাবে না। যাত্রীদের অন্য বিমানে নিয়ে যাওয়া হবে, প্রায় রাত ১টার দিকে।’

এদিকে আর এক ফ্লাইটে বিপত্তির খবর এসেছে ইউরোপ থেকে। মিলান থেকে দিল্লি আসার কথা ছিল এয়ার ইন্ডিয়ার এআই ১৩৮ বিমানের। ১৬ অগস্ট টেক অফের মুখে আচমকাই প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে বাতিল করা হয় সেটি। যাত্রীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। কেউ চাইলে ফেরত পাবেন সম্পূর্ণ টাকা, আবার কেউ চাইলে বিনামূল্যে অন্য দিনে যাত্রা বুক করতে পারবেন।

এয়ার ইন্ডিয়ার ডজানাচ্ছে, শুধু প্রযুক্তিগত সমস্যাই নয়, পাইলটদের ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন শেষ হয়ে গিয়েছিল বলেও ফ্লাইটটি বাতিল করতে হয়। সাধারণত ইউরোপমুখী যাতায়াতের জন্য এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমান ব্যবহার করা হয়।


```