Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রাজা রঘুবংশী খুনে স্ত্রী সোনম, প্রেমিক রাজসহ অভিযুক্তদের ৮ দিনের পুলিশ হেফাজত

বুধবারই সকাল থেকে জেরার মুখে ভেঙে পড়ে সোনম পুলিশের কাছে বলেন, ‘আমার স্বামী রাজাকে খুনের চক্রান্তে আমিও ছিলাম। হ্যাঁ আমিও ছিলাম।‘

রাজা রঘুবংশী খুনে স্ত্রী সোনম, প্রেমিক রাজসহ অভিযুক্তদের ৮ দিনের পুলিশ হেফাজত

সোনম রঘুবংশী ও রাজ কুশওয়া।

শেষ আপডেট: 11 June 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: রাজা রঘুবংশী খুনের মামলায় সব অভিযুক্তকে শিলং আদালতে পেশ করল মেঘালয় পুলিশ। আদালত সকল অভিযুক্তকে ৮ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। সোনম রঘুবংশী, তাঁর প্রণয়ী রাজ কুশওয়াকে বুধবার বিকেলে আদালতে তোলা হয়। এই ঘটনার তদন্তকাজে সহযোগিতা করার জন্য তাঁদের ১০ দিন নিজেদের হেফাজতে রাখার আর্জি জানিয়েছিল বিশেষ তদন্তকারী দল। কিন্তু, শিলং জেলা আদালতের বিচারক তাঁদের ৮ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

এদিকে, বুধবারই সকাল থেকে জেরার মুখে ভেঙে পড়ে সোনম পুলিশের কাছে বলেন, আমার স্বামী রাজাকে খুনের চক্রান্তে আমিও ছিলাম। হ্যাঁ আমিও ছিলাম।‘ মেঘালয় পুলিশের বিশেষ তদন্তকারী দলের জেরার মুখে কান্নায় ভেঙে পড়ে একথা স্বীকার করে নেন সোনম রঘুবংশী। বুধবার শিলংয়ে নিয়ে এসে সোনম এবং তাঁর প্রেমিক রাজ কুশওয়াকে মুখোমুখি বসিয়ে দীর্ঘ জেরা করে পুলিশ। তাতেই ধৈর্য ধরে না রাখতে পেরে কান্নায় ভেঙে পড়েন সোনম। তিনি শেষমেশ পুলিশের সামনে কবুল করেন যে, স্বামী রাজাকে খুনের চক্রান্তে তিনিও জড়িত ছিলেন। পুলিশ যখন একের পর এক পোক্ত প্রমাণ তাঁদের সামনে হাজির করেন, তখন আর সত্য গোপন রাখতে পারেননি সোনম। নিমেষে কেঁদে ফেলেন।

আর তাঁর এই স্বীকারোক্তিতেই মেঘালয় পুলিশের অপারেশন হানিমুন নামের এই তদন্তকাজ একলাফে অনেকটা এগিয়ে গেল। সোনম ও প্রণয়ী রাজকে মুখোমুখি বসিয়ে জেরা শুরু হয় এদিন সকাল থেকেই। ৪২টি সিসিটিভি ফুটেজ, রক্তমাখা জ্যাকেট, সোনমের রেনকোট এবং অন্যান্য প্রমাণ তুলে ধরা হয় তাঁদের চোখের সামনে। এই চাপের মুখে ভেঙে পড়েন সোনম। স্বীকার করেন যে, রাজ কুশওয়া ও তিন ভাড়াটে খুনির সঙ্গে তিনিও এই খুনের চক্রান্তে ছিলেন।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, সোনমই ছক কষে স্বামী রাজাকে মেঘালয়ের চেরাপুঞ্জির কাছাকাছি সোহরায় নিয়ে গিয়েছিলেন। এবং ভাড়াটে খুনিদের তিনিই লোকেশন সেন্ড করেছিলেন। ফোনে শাশুড়ি উমা রঘুবংশীকে তিনি অপার একাদশীর উপোস রেখেছেন বলে মিথ্যা কথা বলেছিলেন। কারণ, হোটেলের রেকর্ড বলছে, তিনি সকালেই খাবার খেয়েছিলেন। খুনের পর তিনিই তদন্তে বিভ্রান্ত ঘটাতে রাজা রঘুবংশীর মোবাইল থেকে সাত জন্মো কা সাথ হ্যায় লিখে পোস্ট করেছিলেন। এই ঘটনায় রাজার ভাই শচীন, বাবা অশোক ও মা উমাদেবী সোনমের ফাঁসির সাজার দাবি জানিয়েছেন। এমনকী এদিনই রাজার বাড়ি গিয়ে পরিবারের সামনে বোনের মৃত্যুদণ্ডের দাবি জানান সোনমের দাদা গোবিন্দও। তবে তিনি বলেন, খুনের বিন্দুবিসর্গ তিনি জানতেন না।


```