Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বহিনি' সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রে প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন

মহায়ুতি সরকারে (Mahayuti Government) উপমুখ্যমন্ত্রী পদে দলীয় প্রার্থী হচ্ছেন তিনিই। শনিবার বিকেল ৫টায় শপথ নেওয়ার কথা রয়েছে তাঁর। 

'বহিনি' সুনেত্রা পাওয়ার মহারাষ্ট্রে প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন

তিনিই হবেন মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister)।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 31 January 2026 17:13

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সদ্য প্রয়াত এনসিপি নেতা তথা জোট সরকারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। রাজ্যসভা সাংসদ, সকলের কাছে পরিচিত 'বহিনি' বা বউদি ডাকনামে, সুনেত্রা পাওয়ারকে (Rajya Sabha MP Sunetra Pawar) শনিবার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) বিধায়করা পরিষদীয় নেতা হিসেবে নির্বাচিত করেন। এর ফলে মহায়ুতি সরকারে (Mahayuti Government) উপমুখ্যমন্ত্রী পদে দলীয় প্রার্থী হচ্ছেন তিনিই। শনিবার বিকেলে রাজ্যপালের বাসভবনে শপথ নেন সুনেত্রা। তিনি হলেন মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী (Deputy Chief Minister)। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আচার্য দেবব্রত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান উপমুখ্যমন্ত্রী শিন্ডে সেনার নেতা একনাথ শিন্ডে।

এদিন বিধান পরিষদীয় দলের বৈঠকে তাঁর নাম প্রস্তাব করেন প্রবীণ এনসিপি নেতা ছগন ভুজবল এবং সমর্থন করেন দলের অন্যান্য প্রবীণ নেতারা। সর্বসম্মতভাবেই নির্বাচিত হন সুনেত্রা পাওয়ার। উল্লেখ্য, অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর পর থেকে উপমুখ্যমন্ত্রী পদে সুনেত্রার নামই চর্চায় এসেছিল।

শারদ পাওয়ারের দাবি

এদিকে, এনসিপি (এসপি) নেতা শারদ পাওয়ার শনিবার দাবি করেন, দুই এনসিপি গোষ্ঠীর পুনর্মিলন নিয়ে আলোচনা চলছিল এবং তার সম্ভাব্য তারিখ ঠিক হয়েছিল ১২ ফেব্রুয়ারি। শনিবারই প্রয়াত উপমুখ্যমন্ত্রীর ছেলে বারামতীতে শারদ পাওয়ারের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। শারদ আরও বলেন, সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রী করার সিদ্ধান্তের বিষয়ে তিনি কিছুই জানতেন না এবং এই সিদ্ধান্ত রূপায়ণ প্রক্রিয়ার বিন্দুবিসর্গও তিনি জানতেন না।

সুনেত্রা পাওয়ার

দলীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ২টায় মুম্বইয়ের বিধান ভবনে (Vidhan Bhavan) এনসিপির প্রায় ৪০ জন বিধায়ক বৈঠকে বসেন। সেখানেই সুনেত্রা পাওয়ারকে আনুষ্ঠানিকভাবে বিধান পরিষদীয় নেত্রী নির্বাচিত করা হয়। দলীয় মহলের ইঙ্গিত,  শপথগ্রহণ অনুষ্ঠানটি হবে খুবই সাদামাঠাভাবে।

৬২ বছর বয়সি সুনেত্রা পাওয়ার ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হেরে যাওয়ার পর ১৮ জুন রাজ্যসভায় প্রবেশ করেন। বর্তমানে তিনি মহারাষ্ট্র বিধানসভার সদস্য নন। ফলে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁকে হয় উপনির্বাচনে জিততে হবে, নয়তো বিধান পরিষদে (Legislative Council) মনোনীত হতে হবে। বারামতী আসনেও ৬ মাসের মধ্যে উপনির্বাচন হওয়ার কথা। সম্ভবত ওই আসন থেকেই নির্বাচিত হতে পারেন সুনেত্রা।

অজিত-পরবর্তী মহারাষ্ট্রে কী হচ্ছে

১. অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুর পর এনসিপি দ্রুত নতুন নেতৃত্ব চূড়ান্ত করতে চাইছে। শীর্ষ পছন্দ হিসেবে উঠে এসেছেন তাঁর স্ত্রী সুনেত্রা পাওয়ার।

২. শনিবার বিকেল ৫টা-য় শপথ নিলে সুনেত্রা পাওয়ার হবেন রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী।

৩. মুম্বইয়ের বিধান ভবনে ৪০ জন বিধায়কের বৈঠকে তাঁকে দলের নেতা নির্বাচিত করা হয়। শপথ হবে লোকভবনে।

৪. বর্তমানে তিনি বিধানসভার সদস্য নন, ফলে ভবিষ্যতে তাঁকে উপনির্বাচন বা বিধান পরিষদের মাধ্যমে সদস্য হতে হবে। বারামতী আসনেই ৬ মাস-এর মধ্যে ভোট।

৫. তিনি অজিত পাওয়ারের হাতে থাকা গুরুত্বপূর্ণ দফতর, বিশেষ করে অর্থ দফতরের দায়িত্ব পাবেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

৬. নাটকীয় মোড় হিসেবে শারদ পাওয়ার দাবি করেছেন, অজিত পাওয়ার দুই এনসিপি গোষ্ঠীর সম্মিলন নিয়ে সক্রিয়ভাবে কাজ করছিলেন এবং ১২ ফেব্রুয়ারি আলোচনার তারিখ প্রস্তাব করেছিলেন।


```