Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Ahmedabad Plane Crash: ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে বিমান! জুনিয়র চিকিৎসকদের মৃত্যুর শঙ্কা

লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার বিমান গুজরাতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল। টেক-অফের পরপরই তা মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ইউজি হস্টেলের ক্যানটিনের উপর ভেঙে পড়ে। 

Ahmedabad Plane Crash: ডাক্তারদের হস্টেলে ভেঙে পড়ে বিমান! জুনিয়র চিকিৎসকদের মৃত্যুর শঙ্কা

ভয়ঙ্কর দুর্ঘটনা

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 12 June 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার (Air India plane crash) বিমান গুজরাতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল। টেক-অফের পরপরই তা মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ইউজি হস্টেলের ক্যানটিনের উপর ভেঙে পড়ে। ঘটনায় ২৪২ জন যাত্রী ও বিমানকর্মীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, স্টেলে থাকা বহু ডাক্তারি পড়ুয়াও এই দুর্ঘটনায় হতাহত হয়েছেন বলে খবর।

গুজরাত পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বিমানটি উড়ানের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে হোস্টেলের উপর ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গেই পুলিশ ও উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছে যায়। এখনও পর্যন্ত ৭০-৮০ শতাংশ এলাকা পরিষ্কার করা গিয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানটির একাধিক অংশ হোস্টেলের মেসে আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গেই দাউদাউ করে জ্বলে ওঠে ভবনের একাংশ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা ব্লকে। এই সময় ভিতরে ছিলেন বহু জুনিয়র ডাক্তার। প্রায় ২০ জনের মৃত্যুর আশঙ্কা।

ভয়াবহ এই দুর্ঘটনায় মেঘানীনগরের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে। ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের টিম গঠন করেছে ডিজিসিএ। বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধারের চেষ্টা চলছে।


```