Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বহরে বাড়ছে ক্লাব বিশ্বকাপ, অথচ শিকে ছেঁড়েনি অনেক বড় দলের, নামজাদা তারকারাও অনুপস্থিত!

কয়েক দিন বাদেই শুরু হতে চলেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ (FIFA Club World Cup)। প্রতিযোগিতা পুরনো হলেও এ বছর থেকে তা আকারে-প্রকারে ছড়িয়েছে। বেড়েছে আর্থিক পুরস্কারের বহরও।

বহরে বাড়ছে ক্লাব বিশ্বকাপ, অথচ শিকে ছেঁড়েনি অনেক বড় দলের, নামজাদা তারকারাও অনুপস্থিত!

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শেষ আপডেট: 12 June 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন বাদেই শুরু হতে চলেছে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ (FIFA Club World Cup)। প্রতিযোগিতা পুরনো হলেও এ বছর থেকে তা আকারে-প্রকারে ছড়িয়েছে। বেড়েছে আর্থিক পুরস্কারের বহরও। আমেরিকায় শুরু হতে চলা এই টুর্নামেন্টের বিজয়ী দল ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি ৫০ লক্ষ টাকা পেতে চলেছে। অংশ নেবে এশিয়া, ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের অনেক বিখ্যাত ক্লাব।

কারা জায়গা পাবে, কারা পাবে না—নিয়মের অঙ্ক বড় জটিল। একদিকে চেলসির (Chelsea) মতো ক্লাব যেমন ঠাঁই পেয়েছে, তেমনই বাদ পড়েছে বার্সেলোনার (Barcelona) মতো দল। আর এই কারণে প্রতিযোগিতায় নামতে দেখা যাবে না অনেক তারকা ফুটবলারকে।

১. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো: পর্তুগালের সুপারস্টারের ক্লাব আল নাসের ক্লাব বিশ্বকাপের ছাড়পত্র জোগাড় করতে পারেনি। আগে থেকেই জানা ছিল, রোনাল্ডো (Cristiano Ronaldo) নামছেন না। দিনকয়েক আগে গল্পে নয়া মোচড় আসে। রোনাল্ডো দাবি করেন, প্রতিযোগিতায় অংশ নেওয়া একাধিক ক্লাব নাকি তাঁকে সই করাতে ইচ্ছুক। এই বক্তব্য মেনে নেন ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো। আপাতত তিনি দল ছাড়েননি, যার অর্থ: ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না রোনাল্ডোকে।

২. নেইমার: আল হিলাল ছেড়ে চলতি বছরের জানুয়ারি মাসে ব্রাজিলের ক্লাব স্যান্টোসে যোগ দেন নেইমার (Neymar)। বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি রাখতেই দল বদল। বছর তেত্রিশের ফুটবলার, কেরিয়ারের একটা দীর্ঘ সময় চোট-আঘাতে জর্জরিত। তবু আধুনিক ফুটবলের অন্যতম ‘আইকন’ হিসেবে স্বীকৃত। টুর্নামেন্টের টিকিট সেভাবে বিকোচ্ছে না। সেখানে নেইমারের উপস্থিতি উদ্যোক্তাদের বুকে বল এনে দিত। কিন্তু দুর্ভাগ্যবশত, আমেরিকার মাঠে ব্রাজিলীয় তারকার স্কিলের ঝলক দেখা যাবে না।

৩. বুকায়ো সাকা: ইংল্যান্ডের তরুণ ফুটবলার। খেলেন আর্সেনালে (Arsenal)। চলতি মরশুমে ভাল খেলেও ট্রফি জেতেনি লন্ডনের এই ক্লাব। যারা অঙ্কের গ্যাঁড়াকলে ক্লাব বিশ্বকাপ থেকেও ছিটকে গিয়েছে। আর্সেনালের আইকনিক জার্সিতে স্রেফ একটিমাত্র এফএ কাপ জিতেছেন সাকা (Bukayo Saka)। চলতি সিজনে লিভারপুলের ঠিক পরেই প্রিমিয়ার লিগের জার্নি শেষ করেছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারানোর পরেও সেমিফাইনালে পিএসজির কাছে হেরে ছিটকে যায় গানার্সরা।

৪. লামিন ইয়ামাল: এই মুহূর্তে বিশ্বফুটবলের অন্যতম প্রতিভাবান ফুটবলার। সতেরো বছর বয়সেই ইউরো জিতেছেন। হাতে তুলেছেন লা লিগার খেতাব। ব্যালন ডি অরঁ জেতার দাবিদার। কিন্তু বার্সেলোনা প্রতিযোগিতায় নেই মানে ইয়ামালের (Lamine Yamal) ম্যাজিক ক্লাব ওয়ার্ল্ড কাপে দেখা যাবে না।

৫. মহম্মদ সালাহ: স্পেন চ্যাম্পিয়ন বার্সেলোনা, ইতালি-বিজয়ী নাপোলির মতো ইংল্যান্ডের সেরা দল লিভারপুল ক্লাব টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায়নি। যার অর্থ: ২৯ গোল, ১৮ খানা অ্যাসিস্টের পরেও মিশরের তারকা ফুটবলার মহম্মদ সালাহ (Mohammad Salah) প্রতিযোগিতায় খেলবেন না। অবশ্য ছুটি পেয়ে যে খুব একটা দুঃখিত তিনি, বোঝার উপায় নেই। কয়েক দিন আগে সমুদ্রসৈকতে হাসিমুখে সানবাথিংয়ের ছবি পোস্ট করে সালাহ বুঝিয়ে দেন—এই বেশ ভাল আছি।


```