Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এআই মানুষের 'বিকল্প' নয়, ভারতে প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে কীভাবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা?

ন্যাসকমের আরও দাবি, এখন এমন সময়ে দাঁড়িয়ে রয়েছে শিল্প, যখন আইটি পরিষেবা সংস্থাগুলি এআই-এর পরীক্ষামূলক প্রয়োগ থেকে বৃহৎ পরিসরে প্রয়োগের পথে অগ্রণী ভূমিকা নিতে চলেছে। 

এআই মানুষের 'বিকল্প' নয়, ভারতে প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে কীভাবে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা?

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 February 2026 15:55

দ্য ওয়াল ব্যুরো: ভারতের তথ্যপ্রযুক্তি পরিষেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা কার্যত ভিত্তিহীন- এমনটাই জানাল ন্যাসকম (Nasscom), দেশের শীর্ষ আইটি শিল্প সংস্থা (Technology industry)। ন্যাসকমের মতে, উন্নত এআই প্রযুক্তি (Artificial Intelligence) ভারতের আইটি পরিষেবা খাতে কোনও ক্ষতি করবে না বরং এআই নতুন করে সাজিয়ে তুলবে এই শিল্পকে, আরও শক্তিশালী ও দক্ষ করে তুলবে। বড় বড় প্রতিষ্ঠানে এআই প্রয়োগের ক্ষেত্রে ভারতীয় আইটি কোম্পানিগুলিই হয়ে উঠবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার।

ন্যাসকম জানিয়েছে, Anthropic-এর Claude Cowork-এর মতো উন্নত এআই টুল বাজারে এলেও তা ভারতীয় টেক পরিষেবাকে পাশ কাটিয়ে যাবে, এই ধারণা ভুল। কারণ এই ধরনের টুল বিভিন্ন ক্ষেত্রে যেমন আইন, বিক্রয়, মার্কেটিং বা ডেটা বিশ্লেষণে (Data Analysis) কিছু কাজ স্বয়ংক্রিয় করলেও জটিল প্রযুক্তি পরিবেশে এগুলি একা কার্যকর হতে পারে না। সেখানে মানব-দক্ষতা, অভিজ্ঞতা এবং নির্দিষ্ট ব্যবসার বোঝাপড়া (specific business contexts) অত্যন্ত জরুরি।

সংস্থাটি জানিয়েছে, বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রযুক্তির পরিকাঠামো খুবই জটিল। নানা সিস্টেম একে অন্যের সঙ্গে যুক্ত থাকে, আর ডেটাও ছড়িয়ে থাকে বিভিন্ন জায়গায়। এমন অবস্থায় এআইকে সরাসরি ব্যবহার করা যায় না (Out-of-the-box solution)। কোন ব্যবসায় কীভাবে এআই কাজে লাগবে, তা বুঝতে মানুষের অভিজ্ঞতা, কাজের ধারা এবং শিল্পসংক্রান্ত জ্ঞান খুব জরুরি। তাই এআই একা কখনওই ভারতীয় আইটি পরিষেবার জায়গা নিতে পারবে না।

ন্যাসকমের আরও দাবি, এখন এমন সময়ে দাঁড়িয়ে রয়েছে শিল্প, যখন আইটি পরিষেবা সংস্থাগুলি এআই-এর পরীক্ষামূলক প্রয়োগ থেকে বৃহৎ পরিসরে প্রয়োগের পথে অগ্রণী ভূমিকা নিতে চলেছে। বিশ্বের নানা দেশের প্রতিষ্ঠানে এআই প্রয়োগের সমন্বয়, পরিকল্পনা, নিরাপত্তা, ডেটা ব্যবস্থাপনা এবং বাস্তবায়নের কাজ ভারতীয় কোম্পানিগুলিই সামলাবে।

ন্যাসকম জানিয়েছে, ভারতীয় আইটি সংস্থাগুলি ইতিমধ্যেই নিজেদের বদলে নিচ্ছে এআই যুগের জন্য প্রস্তুত হতে। বিভিন্ন নতুন ক্ষেত্রেও দ্রুত বৃদ্ধি দেখা যাচ্ছে। এর মধ্যে রয়েছে পুরোনো সিস্টেম আধুনিকীকরণ, এআই-উপযোগী ডেটা তৈরি, প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে বুদ্ধিমান এজেন্ট মোতায়েন এবং নতুন এআই পরিষেবা গড়ে তোলা।

ন্যাসকমের মতে, আগামী দিনে এআই ব্যাপকভাবে ব্যবহৃত হলেও ভারতীয় প্রযুক্তি পরিষেবা খাতই হবে তার সবচেয়ে বড় ভরসা। কারণ ভারতীয় আইটি কোম্পানিগুলি ব্যবসার প্রয়োজন অনুযায়ী এমন এআই সমাধান তৈরি করতে পারে, যা সত্যিই কাজে লাগে এবং বিনিয়োগের পরিষ্কার ফল দেয়।


```