Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভিড়ে ঠাসা লোকাল থেকে পড়ে মৃত ৮, অটোমেটিক ডোর লাগানো হচ্ছে মুম্বইয়ের ট্রেনে

অতিরিক্ত ভিড় আর খোলা দরজা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগে এবার বদল আসতে চলেছে সেখানকার লোকাল ট্রেন ব্যবস্থায়।

ভিড়ে ঠাসা লোকাল থেকে পড়ে মৃত ৮, অটোমেটিক ডোর লাগানো হচ্ছে মুম্বইয়ের ট্রেনে

মুম্বই লোকাল ট্রেনে বসছে অটোমেটিক ডোর

শেষ আপডেট: 9 June 2025 20:08

দ্য ওয়াল ব্যুরো: মুম্বইতে ভিড়ে ঠাসা লোকাল ট্রেন থেকে পড়ে আটজন যাত্রীর মৃত্যু হয়েছে (Mumbai Train Accident)। এর পরপরই নড়েচড়ে বসেছে রেল বোর্ড (Rail Board)। অতিরিক্ত ভিড় আর খোলা দরজা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগে এবার বদল আসতে চলেছে সেখানকার লোকাল ট্রেন ব্যবস্থায়।

রেল বোর্ড সূত্রে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলা হয়েছে, দুর্ঘটনার ঠিক পরপরই রেল দু'টি বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রথমত, মুম্বই লোকাল ট্রেনের লাইনের জন্য বর্তমানে নির্মাণাধীন সমস্ত নতুন ট্রেনে থাকবে অটোমেটিক দরজা বন্ধের ব্যবস্থা। দ্বিতীয়ত, যেসব রেক বর্তমানে মুম্বই লোকাল লাইনে চলাচল করছে, সেগুলিও পুনর্নির্মাণ বা রিডিজাইন করে এই ধরনের দরজার ব্যবস্থা করা হবে।

মুম্বরা ট্র্যাজেডি (Mubra Tragedy): কী ঘটেছে রোববার?
অটোমেটিক দরজা বন্ধের সিদ্ধান্তের নেপথ্যে যে মর্মান্তিক ঘটনা তা ঘটে রোববার অর্থাৎ আজ। ঠাণে জেলার মুম্বরা স্টেশন সংলগ্ন এলাকায় অতিরিক্ত ভিড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় ৮ জন যাত্রীর। আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালে।

সেন্ট্রাল রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল ধনরাজ নীলা জানান, দু'টি ট্রেন—একটি কাসারা ও অন্যটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে (CSMT) যাচ্ছিল। দু'টি ট্রেনেরই দরজায় দাঁড়িয়ে ছিলেন বহু যাত্রী। সেই সময় দুই ট্রেনের মধ্যে ধাক্কা লাগে এবং যাত্রীরা লাইনের পাশে ছিটকে পড়েন।

সকাল ৯.৩০ নাগাদ খবর পৌঁছয় কন্ট্রোল রুমে
কাসারাগামী ট্রেনের গার্ড প্রথম ঘটনাটি লক্ষ্য করেন। তিনিই ট্র্যাকের ধারে আহতদের পড়ে থাকতে দেখে কন্ট্রোল রুমে খবর দেন সকাল সাড়ে ৯টা নাগাদ। সঙ্গে সঙ্গে রেল প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেন্ট্রাল রেলওয়ে জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এর জেরে কিছু লোকাল ট্রেন পরিষেবা সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে।

রেল বোর্ডের তাৎক্ষণিক পদক্ষেপ
দুর্ঘটনার পর যেভাবে সোশ্যাল মিডিয়ায় হইচই শুরু হয়েছিল, নিরাপত্তা নিয়ে প্রশ্নে উঠতে শুরু করে, তাতে রেল বোর্ড আর সময় নষ্ট করেনি। যদিও ঠিক কবে থেকে এই নতুন অটোমেটিক দরজা চালু হবে, কত বাজেট বরাদ্দ করা হয়েছে, অথবা পুরনো রেক কীভাবে রিডিজাইন করা হবে—এই বিষয়েও বিস্তারিত কিছু জানায়নি।

তবে বোঝাই যাচ্ছে, অতিরিক্ত যাত্রী বোঝাই লোকাল ট্রেনের নিরাপত্তা বাড়াতে এবং এ ধরনের দুর্ঘটনা রুখতেই এই পদক্ষেপ যথেষ্টই উল্লেখযোগ্য।


```