Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দিল্লি বিস্ফোরণের পরই লস্কর জঙ্গিদের মালা পরিয়ে বরণ! পিওকের 'উৎসব' নিয়ে বাড়ছে রহস্য, শুরু তদন্ত

দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের পরই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে লস্কর জঙ্গিদের মালা ও ফুল দিয়ে বরণ করার ভিডিও সামনে এল। উৎসবমুখর বৈঠকের সময় ও চরিত্র নিয়ে সন্দেহ ঘনাচ্ছে, তদন্ত শুরু করেছেন ভারতীয় গোয়েন্দারা।

দিল্লি বিস্ফোরণের পরই লস্কর জঙ্গিদের মালা পরিয়ে বরণ! পিওকের 'উৎসব' নিয়ে বাড়ছে রহস্য, শুরু তদন্ত

সংগৃহীত ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 12 November 2025 23:14

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের দুই দিন পর পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-র একটি ভিডিও প্রকাশ্যে এল। সেই ফুটেজে দেখা গিয়েছে, লস্কর-ই-তইবা (LeT)-র জঙ্গিরা একত্রিত হয়ে উৎসবমুখর এক বৈঠকে যোগ দিচ্ছে। একজনকে মালা পরিয়ে বরণ করতেও দেখা যায়।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে, এই বৈঠক কি লালকেল্লা বিস্ফোরণের সঙ্গে যুক্ত? ভারতের গোয়েন্দারা এখন খতিয়ে দেখছেন দুই ঘটনার সময় ও প্রেক্ষাপট।

সোমবার দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই i20-তে বিস্ফোরণ হয়, মৃত্যু হয় অন্তত ১২ জনের। বুধবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই বিস্ফোরণকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে ঘোষণা করে। ইতিমধ্যেই মূল অভিযুক্তদের সঙ্গে পাকিস্তান-ভিত্তিক জইশ-ই-মহম্মদ (JeM)-এর যোগ পাওয়া গিয়েছে। এরই মধ্যে পিওকে-তে লস্করের জঙ্গিদের বৈঠকের ভিডিও ঘিরে উঠতে শুরু করে প্রশ্ন।

বিস্ফোরণের পর লস্কর কমান্ডারদের ‘উৎসব’

ভিডিওটিতে দেখা গিয়েছে, লস্কর-ই-তইবার জঙ্গিরা তাঁদের কমান্ডারদের ফুল ও মালা দিয়ে বরণ করছে। চারপাশে উৎসবের আবহ। জঙ্গিদের উচ্ছ্বসিত ভঙ্গিমা ও আনন্দোচ্ছ্বাস স্পষ্টভাবে ফুটে উঠেছে ফুটেজে। ঠিক কীসের জন্য এই উদযাপন, তা নিয়েই এখন তদন্তে নেমেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি।

সূত্র অনুযায়ী, বুধবার পিওকে-র কোটলি এলাকায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিল লস্কর-ই-তইবার দুই শীর্ষ নেতা, আবদুল রউফ ও রিজওয়ান হানিফ। রিজওয়ান হানিফ, যিনি লস্করের উপপ্রধান (নায়েব আমির), পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করেন বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ।

লস্কর-জইশের যৌথ ব্রিগেডের নেতৃত্বে হানিফ

রিজওয়ান হানিফ ‘হিলাল-উল-হক’ নামের একটি কমব্যাট ব্রিগেডের প্রধান, যা লস্কর ও জইশের যৌথ ইউনিট। এই সংগঠনটি প্রকাশ্যে “পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট” (PAFF)-এর ব্যানারে কার্যক্রম চালায়। গোয়েন্দাদের দাবি, জম্মু-কাশ্মীরের পাহালগাম হামলায় জড়িত জঙ্গি হাবিব তাহিরও হানিফের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

তদন্তে পিওকে বৈঠকের গুরুত্ব বাড়ল

ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে, পিওকে-তে এই বৈঠক লালকেল্লা বিস্ফোরণের তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে। ভিডিওর সময়কাল, অংশগ্রহণকারীদের পরিচয় ও তাদের ‘উৎসবমুখরতা’ দেখে মনে করা হচ্ছে, লালকেল্লা বিস্ফোরণের পরেই জঙ্গিদের এই সভা সংগঠিত হয়েছিল।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এই বৈঠক ছিল একটি ‘উদযাপন সভা’, যেখানে লালকেল্লা বিস্ফোরণ সফল হয়েছে বলে লস্কর নেতারা নিজেদের মধ্যে উৎসব করেছে। গোয়েন্দারা এখন ভিডিও ফুটেজটি বিশ্লেষণ করে লস্কর ও জইশের সম্ভাব্য যোগাযোগের দিকগুলো খতিয়ে দেখছেন।

ভারতীয় নিরাপত্তা সংস্থার এক কর্তা জানান, “পিওকে-র এই বৈঠক ও লালকেল্লা বিস্ফোরণের সময়কাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে সীমান্তের ওপারের নেটওয়ার্কের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”


```