Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Delhi Blast: চক্রান্তে যারা জড়িত, তারা পার পাবে না, হাসপাতালে আহতদের দেখে হুঁশিয়ারি মোদীর

Delhi Blast: চক্রান্তে যারা জড়িত, তারা পার পাবে না, হাসপাতালে আহতদের দেখে হুঁশিয়ারি মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 12 November 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: দুদিনের ভুটান সফর শেষ করে বুধবার দেশে ফিরেই বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বিকেল সাড়ে ৫টায় নিরাপত্তা ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানে পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী। তার আগেই বিস্ফোরণে আহতদের দেখতে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে যান প্রধানমন্ত্রী। হাসপাতালে জখমদের সঙ্গে কথা বলেই এক এক্সবার্তায় সেই ছবিগুলি পোস্ট করে মোদী লিখেছেন, এই চক্রান্তের পিছনে যারা জড়িত, তারা কেউ পার পাবে না। আমি দিল্লি বিস্ফোরণে আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।

বিস্ফোরণের ঘটনায় মোদী মঙ্গলবারই ভুটানের এক অনুষ্ঠান মঞ্চ থেকে দোষীদের সাবধান করে দেন। বলেন,  যে বিস্ফোরণ হয়েছেতার ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করা হবে। এর নেপথ্যে চক্রান্তকারী যারা রয়েছে তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। মোদী বলেনক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে সরকার। আমাদের এজেন্সি ঘটনার গভীরে গিয়ে তদন্ত করবে। দিল্লির ঘটনায় আমরা সবাই ব্যথিত। পীড়িতদের কথা আমি বুঝতে পারছি। স্পষ্ট করে বলে দিচ্ছিসমস্ত দোষীদের কাঠগড়ায় এনে দাঁড় করানো হবে।

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) স্পষ্ট নির্দেশ দেন— এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করতে হবে। এক্স-এ তিনি লেখেনদিল্লির গাড়ি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছেএই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করা হোক। দোষীরা কেউই ছাড় পাবে না। এজেন্সিগুলি কঠোরতম পদক্ষেপ নেবে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। মঙ্গলবার এক অনুষ্ঠানে বলেন, এই ঘটনার নেপথ্যে যারা আছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। কঠোরতম শাস্তিই তাদের প্রাপ্য। সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দেশের শীর্ষ তদন্তকারী সংস্থাগুলি দ্রুত ও নিখুঁতভাবে তদন্ত চালাচ্ছে। খুব শিগগিরই তদন্তের ফলাফল জনসমক্ষে আনা হবে।

তদন্তে জানা যাচ্ছেদেশের বড় বড় শহরে হামলার পরিকল্পনা ছিল। সেই জন্য কয়েক মাস ধরেই বিস্ফোরক মজুত করা হচ্ছিল। তবে হয়তো তাড়াহুড়ো বা ভুলবশত আগেই বিস্ফোরণ ঘটে যায়যার ফলে আরও বড় বিপর্যয় এড়ানো গিয়েছে। বিস্ফোরণের পর থেকেই লালকেল্লা এলাকায় কড়া নিরাপত্তা জারি রয়েছে।


```