Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

Delhi Blast: বিস্ফোরণে আত্মঘাতী উমরের দ্বিতীয় গাড়ি উদ্ধার করল পুলিশ! ইকোস্পোর্টের ভিতরে কী ছিল?

লাল কেল্লায় বিস্ফোরণের ঘটনায় বড় সাফল্য দিল্লি পুলিশের। আত্মঘাতী অভিযুক্ত উমর মহম্মদের দ্বিতীয় গাড়ি, লাল ফোর্ড ইকোস্পোর্ট উদ্ধার হল হরিয়ানা থেকে।

Delhi Blast: বিস্ফোরণে আত্মঘাতী উমরের দ্বিতীয় গাড়ি উদ্ধার করল পুলিশ! ইকোস্পোর্টের ভিতরে কী ছিল?

ফোর্ড ইকোস্পোর্ট

গার্গী দাস

শেষ আপডেট: 12 November 2025 21:53

দ্য ওয়াল ব্যুরো: লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণের তদন্তে বড় অগ্রগতি। দিল্লি পুলিশ উদ্ধার করল সেই লাল রঙের ফোর্ড ইকোস্পোর্ট গাড়ি, যা ঘটনার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছিল। সূত্রের খবর, গাড়িটি উদ্ধার হয়েছে হরিয়ানার খণ্ডওয়ালি গ্রামের এক ফার্মহাউসের কাছে।

এই উদ্ধার অভিযানের আগে দিল্লিজুড়ে জারি হয়েছিল হাই অ্যালার্ট। রাজধানীর সব থানায়, আউটপোস্টে ও সীমান্ত চেকপোস্টে বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছিল পুলিশ। সন্দেহ ছিল, লাল ফোর্ড ইকোস্পোর্টটি বিস্ফোরণের আগে রেকি বা এলাকাপর্যবেক্ষণে ব্যবহার করা হয়েছিল। অবশেষে সেই গাড়িই উদ্ধার হয়েছে বলে পুলিশের দাবি। সেখান থেকে কী উদ্ধার হয়েছে তা জানা যায়নি এখনও।

সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১-এর কাছে হঠাৎ আগুন ধরে যায় একটি হুন্ডাই i20 গাড়িতে। মুহূর্তের মধ্যে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হয়েছে অন্তত ১২ জনের, আহত একাধিক। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

দিল্লি দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে, সন্ধে ৬টা ৫৫ মিনিটে ফোন আসে জরুরি নম্বরে। সাতটি দমকল ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার কাজে নামে।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই বিস্ফোরণের সঙ্গে ফরিদাবাদের একটি সন্ত্রাসচক্রের যোগ থাকতে পারে। সম্প্রতি ফরিদাবাদে বেশ কিছু গ্রেফতারি ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনার সঙ্গে মিল খুঁজছে তদন্তকারীরা। একই মডিউল কি দিল্লির হামলার পিছনেও সক্রিয় ছিল, সেই দিকেই এখন নজর তাঁদের।

ঘটনার পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যান লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ (LNJP) হাসপাতালে, যেখানে বিস্ফোরণে আহতদের চিকিৎসা চলছে। ভুটান সফর সেরে ফিরে এসে প্রধানমন্ত্রী আহতদের সঙ্গে কথা বলেন, তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চিকিৎসার আপডেট নেন।

এক্স-এ মোদী লেখেন, “এলএনজেপি হাসপাতালে গিয়ে দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করেছি। দ্রুত আরোগ্য কামনা করছি।” পাশাপাশি তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, “যাঁরা এই ষড়যন্ত্রের পিছনে আছে, তাঁদের কোনও ভাবেই রেহাই দেওয়া হবে না।”

তদন্তকারী সংস্থাগুলি এখন খণ্ডওয়ালি থেকে উদ্ধার হওয়া ফোর্ড ইকোস্পোর্টের মালিকানা ও ব্যবহারের রেকর্ড যাচাই করছে। ধারণা করা হচ্ছে, এই গাড়িটি হামলার প্রস্তুতির অংশ হিসেবে ব্যবহার করা হয়েছিল। ঘটনাটিকে ঘিরে গোটা দিল্লিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।


```