Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মুম্বইয়ে ইন্ডিগোর কাউন্টারে রাগে-দুঃখে লাফ দিয়ে উঠে পড়লেন আফ্রিকান মহিলা, ভাইরাল ছবি

এক আফ্রিকান মহিলা মুম্বই বিমানবন্দরের ইন্ডিগোর কাউন্টারের উপর লাফিয়ে উঠে পড়েছেন রাগ-দুঃখ চেপে রাখতে না পেরে।

মুম্বইয়ে ইন্ডিগোর কাউন্টারে রাগে-দুঃখে লাফ দিয়ে উঠে পড়লেন আফ্রিকান মহিলা, ভাইরাল ছবি

দেশের বিমান পরিষেবার চরম গাফিলতিকে নগ্ন করে দিয়েছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 6 December 2025 11:27

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিগোর গণহারে উড়ান বাতিলের ঘটনায় দেশজুড়ে এক বিরাট বিভ্রাটের সৃষ্টি হয়েছে। তার মধ্য থেকেই বেরিয়ে আসছে একটির পর একটি লজ্জাজনক দৃষ্টান্ত। এক দম্পতির নিজেদের রিসেপশনে যোগ দিতে না পারা, সিঙ্গাপুরের রাষ্ট্রদূতের একটি বিয়ের অনুষ্ঠানে যেতে না পারা, চিতাভস্ম নিয়ে যাওয়ার যাত্রাবিভ্রাট- এরকম নানান ঘটনার কথা সামনে এসেছে। এবারে সামনে এসেছে, এক মজার অথচ হৃদয়স্পর্শী ছবি, যা আবার দেশের বিমান পরিষেবার চরম গাফিলতিকে নগ্ন করে দিয়েছে।

এক আফ্রিকান মহিলা মুম্বই বিমানবন্দরের ইন্ডিগোর কাউন্টারের উপর লাফিয়ে উঠে পড়েছেন রাগ-দুঃখ চেপে রাখতে না পেরে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। তাঁকে ওই অবস্থায় দেখে বিমান কর্মীরা চিৎকার জুড়ে দিলেও বাইরের অপেক্ষমাণ জনতার পূর্ণ সমর্থন পান সেই মহিলা।

গত শুক্রবার ইন্ডিগোর ৪০০-র বেশি উড়ান বাতিল হয়েছে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয়েছে কেন্দ্রকে। রেল কর্তৃপক্ষও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাড়তি ট্রেন পরিষেবা চালিয়ে। হাজার হাজার ইন্ডিগোর যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েছেন। সকলেই হতাশ ও আতঙ্কিত যেতে না পেরে। 

এই অবস্থায় ওই আফ্রিকান মহিলা ইন্ডিগো কর্তৃপক্ষের কৈফিয়ত জানতে চান। তাঁর জিজ্ঞাস্য ছিল, কখন বিমান ছাড়বে এবং আদৌ বিমান চলবে কিনা। তাঁর অভিযোগ, কেউ জবাব দিতে না পারায় তিনি মেজাজ হারিয়ে ফেলেন। এবং কাউন্টারের উপর লাফ দিয়ে উঠে পড়েন। তাঁকে ওই কাণ্ড দেখে কাউন্টারের ভিতরের কর্মীরা চিৎকার-চেঁচামেচি করলেও বাইরের ভুক্তভোগী যাত্রীরা তাঁর সমর্থনে এগিয়ে আসেন।

ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনার মিশ্র প্রতিক্রিয়া শোনা গিয়েছে। কেউ কেউ মহিলার আচরণের বিরোধিতা করলেও অনেকেই তাঁকে সমর্থনও করেছেন। একজনের মন্তব্য, ইন্ডিগো একের পর এক যাত্রা বাতিল করছে। আর এ কারণেই হয়তো ওই মহিলার আন্তর্জাতিক উড়ান বাতিল হয়েছে। সংযোগকারী আন্তর্জাতিক উড়ান অনেক দামি ও খরচসাপেক্ষ। একজন বিদেশিনীর এরকম আক্ষেপ ও বিক্ষোভ দেশের পক্ষে অপমানজনক।


```