Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

দুর্গাপুজো, কুম্ভমেলার পর ইউনেস্কোর হেরিটেজ তকমা পেতে চলেছে দেওয়ালি

নয়াদিল্লিতে আগানী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাষ্ট্রসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠনের (UNESCO) অধিবেশন।

দুর্গাপুজো, কুম্ভমেলার পর ইউনেস্কোর হেরিটেজ তকমা পেতে চলেছে দেওয়ালি

দেওয়ালির মনোনয়ন পরীক্ষার পর আগামী ১০ ডিসেম্বর ইউনেস্কোর কালচারাল হেরিটেজের মুকুট উঠতে চলেছে দেওয়ালির মাথায়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 6 December 2025 10:45

দ্য ওয়াল ব্যুরো: ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তকমা পেতে চলেছে দেওয়ালি। নয়াদিল্লিতে আগানী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে রাষ্ট্রসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান এবং সাংস্কৃতিক সংগঠনের (UNESCO) অধিবেশন। অবিস্মরণীয় সাংস্কৃতিক ঐতিহ্য (Intangible Cultural Heritage) রক্ষার এই অধিবেশনে বিভিন্ন দেশের প্রতিনিধি থাকবেন। সেই অধিবেশনেই এবার দেওয়ালিকে অত্যন্ত সম্মানজনকে এই মুকুট দেওয়া হতে পারে।

দেওয়ালির মনোনয়ন পরীক্ষার পর আগামী ১০ ডিসেম্বর ইউনেস্কোর কালচারাল হেরিটেজের মুকুট উঠতে চলেছে দেওয়ালির মাথায়। এখনও পর্যন্ত ভারতের দুর্গাপুজো, গরবা, কুম্ভমেলা এবং যোগ ইউনেস্কোর এই তালিকায় স্থান পেয়েছে। উল্লেখ্য, ইউনেস্কোর এই অধিবেশন প্রথমবার ভারতে হতে চলেছে।

৬ দিনের এই অধিবেশনেটি হবে সপ্তদশ শতকের মোগল জমানার ঐতিহ্যশালী লালকেল্লার অভ্যন্তরে। এই অধিবেশনের কার্যসূচিতে থাকছে, ঐতিহ্যশালী সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় দেশগুলি কী কী ব্যবস্থা গ্রহণ করে চলেছে। পৃথিবীর এই ধরনের সংস্কৃতির প্রাচীন প্রচুর ধারকবাহক স্থাপত্য, শিল্প ও স্থানীয় পরম্পরা বাঁচিয়ে রাখতে আন্তর্জাতিক অর্থ সাহায্য বা তহবিল গঠন। এবং এই কাজের ভবিষ্যৎ পরিকল্পনা।

১৮০টি দেশের হাজারের বেশি প্রতিনিধি এই অধিবেশনে আসছেন। এছাড়া কমিটির সদস্যরা, ইউনেস্কোর কর্তাব্যক্তিরা, বিশেষজ্ঞ, স্বীকৃত স্বেচ্ছাসেবী সংগঠনগুলির গণমান্য ব্যক্তিরা। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, এ ধরনের সাম্মানিক অনুষ্ঠানের আয়োজন করতে পেরে, ইউনেস্কোর সঙ্গে এদেশের সম্পর্ক মজবুত হবে।

তিনি আরও বলেন, এর মাধ্যমে বৈশ্বিক প্রভাব আরও জোরাল হয়ে উঠবে। সাংস্কৃতিক কূটনীতি বৃদ্ধি পাবে। এই ধরনের সম্মেলনের মাধ্যমে মৈত্রীর কূটনীতি গভীর হবে। আমরা সব দেশের সামনে এদেশের ঐতিহ্য, পরম্পরা ও পর্যটন শিল্পকে তুলে ধরতে আগ্রহী।


```