Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

কাবুলিওয়ালার দেশে মৃত্যুর হাহাকার, মাটির ঘর ও পাথর চাপা পড়ে এখনও কয়েক হাজার

স্থানীয় একজন বলছেন, কয়েকশো মানুষ এখনও কুনারেরর মাজার উপত্যকায় মাটির নীচে চাপা পড়ে রয়েছে। উল্লেখ্য, মাজার উপত্যকাই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা।

কাবুলিওয়ালার দেশে মৃত্যুর হাহাকার, মাটির ঘর ও পাথর চাপা পড়ে এখনও কয়েক হাজার

ভূমিকম্পে ঘায়েল দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার তোলা ছবি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 1 September 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো: ভূমিকম্পে আফগানিস্তানের কুনার প্রদেশ পুরোপুরি মাটির সঙ্গে মিশে গিয়েছে। টোলো (TOLO) নিউজ প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকারে জানিয়েছে, স্থানীয় একজন বলছেন, কয়েকশো মানুষ এখনও কুনারের মাজার উপত্যকায় মাটির নীচে চাপা পড়ে রয়েছে। উল্লেখ্য, মাজার উপত্যকাই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা। প্রত্যক্ষদর্শী জানান, এই জায়গাটি আফগানিস্তানের সবথেকে দরিদ্র এবং সবথেকে প্রত্যন্ত এলাকা। এখানে নেই কোনও পাকাপোক্ত রাস্তা, হাতে গোনা কয়েকটি সড়ক রয়েছে। এছাড়াও কোনও স্বাস্থ্যকেন্দ্র বা স্কুলও নেই।

মাজারের অধিকাংশ ঘরই তৈরি হয়েছে মাটি-পাথর দিয়ে। ফলে সহজেই ভঙ্গুর এই ঘরগুলো। তাই ঘুমের মধ্যে বাঁচার কোনও চেষ্টার আগেই ঘরচাপা পড়ে গিয়েছেন অগুনতি বাসিন্দা। শিশু, মহিলা ও বয়স্ক নাগরিকরা কয়েক ফুট ভগ্নস্তূপের নীচে চাপা পড়েছেন। এই অঞ্চলে তেমন কোনও পরিকাঠামো নেই যে, তা দ্রুত সরিয়ে উদ্ধার করা সম্ভব। যতক্ষণ না বিদেশি সাহায্যে জেসিবি জাতীয় মেশিন নিয়ে আসা ততক্ষণ কোদাল-বেলচা চালিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

ক্রিস এল্ডার্স কার্টিন বিশ্ববিদ্যালয়ের পেট্রলিয়াম ভূবিজ্ঞানের অধ্যাপিকা বলেন, পূর্ব আফগানিস্তানের প্রায় পুরোটাই হল পাহাড়ি তরাই এলাকা। এখানে প্রচুর মানুষের বসবাস যার ফলে মৃত্যুর হারও অনেক বেশি। শুধু দুর্বল ঘরবাড়িই ঝাঁকুনির ফলে ভেঙে পড়েছে তা নয়, পাহাড়ের বড় বড় পাথরের চাঁই খসে পড়েছে। এতে ব্যাপক ধস নামে।

আফগানিস্তানে ভূমিকম্পের ক্রমপঞ্জি

  • ১৯৯৮- আফগানিস্তানের প্রত্যন্ত উত্তর-পূর্ব এলাকায় রিখটার স্কেলে ৬.১ তীব্রতায় ভূমিকম্প হয়। তাতে অন্তত ৪,৫০০ জীবনহানি হয়েছিল।
  • ২০০২- উত্তর আফগানিস্তান ৬.১ তীব্রতায় ভূমিকম্পে মৃত্যু হয় ১,০০০ জনের।
  • ২০১৫- আফগানিস্তানের উত্তর-পূর্ব এলাকায় ভূমিকম্পে উত্তর পাকিস্তান মিলিয়ে প্রায় ২০০ জনের বেশি মানুষের প্রাণহানি হয়।
  • ২০২২- পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১,০০০ জনের বেশি লোকের মৃত্যু ও ঘায়েল হন অন্তত ১,৫০০ জন।
  • ২০২৩- হেরাটের পশ্চিম প্রদেশে ৬.৩ তীব্রতায় ভূমিকম্পে ২,০০০ মানুষের মৃত্যু হয়েছিল।

```