Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভোটে এবিভিপির রমরমা, কংগ্রেস জিতল ১টি, বাম নিশ্চিহ্ন

সভাপতির পদটি কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (NSUI) কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিদ্যার্থী পরিষদ।

দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভোটে এবিভিপির রমরমা, কংগ্রেস জিতল ১টি, বাম নিশ্চিহ্ন

চারটির মধ্যে তিনটিতে জয় পেয়েছে এবিভিপি।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 19 September 2025 15:20

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (DUSU) নির্বাচনে বিপুল পরিমাণ জয় হাসিল করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। চারটির মধ্যে তিনটিতে জয় পেয়েছে এবিভিপি। এর মধ্যে সভাপতির পদটি কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়ার (NSUI) কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিদ্যার্থী পরিষদ। কংগ্রেস জিতেছে একটিতে। সভাপতি পদে এবিভিপির প্রার্থী আরিয়ান মান তাঁর উল্টোদিকের কংগ্রেস ছাত্র সংগঠনের প্রার্থী জোসলিন নন্দিতা চৌধুরিকে বিশাল ভোটে হারিয়েছেন।

শুক্রবার সকালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটের গণনা শুরু হয়। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজগুলিতে ভোট হয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয় চত্বরে বৃহস্পতিবার থেকেই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়। সভাপতির পদে আরিয়ান জিতলেও সহ-সভাপতি পদে জিতছেন এনএসইউআইয়ের রাহুল ঝাঁসলা। এবিভিপির পক্ষে আরিয়ান মান এ পর্যন্ত পেয়েছেন ২১,৮৫৪ ভোট। সহ-সভাপতি পদে গোবিন্দ তানওয়ার পেয়েছেন ১৬,০১৩, সম্পাদক কুণাল চৌধুরির পকেটে ১৮,৫০৬ ভোট ও যুগ্ম সম্পাদক পদে দীপিকা ঝা পেয়েছেন ১৬,৫০১ ভোট।

অন্যদিকে, কংগ্রেস ছাত্র সংগঠনের সভাপতি পদে জোসলিন নন্দিতা চৌধুরি পেয়েছেন ৯,৯৭৩ ভোট। সহ-সভাপতি রাহুল ঝাঁসলার মুঠোয় ২২,৭৭০ ভোট। সম্পাদক পদে কবির গিরসা-১২,৪১৯ ও যুগ্ম সম্পাদক পদে লবকুশ বাধানা পেয়েছেন- ১৩,৯৯৬ ভোট। সভাপতি পদে জেতা আরিয়ান মান হলেন হরিয়ানার বাহাদুরগড়ের বাসিন্দা। তাঁর প্রতিশ্রুতি ছিল মেট্রোয় ভরতুকিমূল্যে পাশ, ফ্রি ওয়াইফাই বিশ্ববিদ্যালয় চত্বরে, দিব্যাঙ্গদের জন্য বিশেষ সুবিধা ও উন্নত ক্রীড়া সরঞ্জাম আনা।

এই ভোটে এসএফআই-আইসা জোট বেঁধে অঞ্জলিকে প্রার্থী করেছিল। কিন্তু, বাম জোট কোনও কাজে লাগেনি। লড়াই হয়েছে মূলত গেরুয়া ও হাত শিবিরের মধ্যে। বাম প্রার্থীরা একেবারেই কম ভোট পেয়েছেন।


```