Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ডিজিটাল ইন্ডিয়ায় নয়া মাইলফলক! এবার ডিজিলকারেই মিলবে বিবাহের শংসাপত্র

ফলে বিয়ের নথি নিয়ে আলাদা করে ফাইল-ফোল্ডার সামলানোর দিন প্রায় শেষ, একটি স্মার্টফোনেই সংরক্ষণ করা যাবে এই গুরুত্বপূর্ণ দলিল (Now marriage certificates)।

ডিজিটাল ইন্ডিয়ায় নয়া মাইলফলক! এবার ডিজিলকারেই মিলবে বিবাহের শংসাপত্র

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 25 December 2025 20:57

দ্য ওয়াল ব্যুরো: ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক বড় পদক্ষেপ। কাগজপত্রের ঝামেলা কমিয়ে আধুনিক ডিজিটাল নথিভাণ্ডারকে (Digital India) আরও শক্তিশালী করল কেন্দ্র। এবার থেকে ডিজিলকারে (DigiLocker) মিলবে বিবাহের শংসাপত্রও। ফলে বিয়ের নথি নিয়ে আলাদা করে ফাইল-ফোল্ডার সামলানোর দিন প্রায় শেষ, একটি স্মার্টফোনেই সংরক্ষণ করা যাবে এই গুরুত্বপূর্ণ দলিল (marriage certificates)।

কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যেই জন্মশংসাপত্র, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার, প্যান, গাড়ির আরসি-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি ডিজিলকার প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। সেগুলির ধারাবাহিকতায় বিবাহের শংসাপত্র যুক্ত হওয়ায় পরিষেবাটি আরও বিস্তৃত ও জনসাধারণের কাছে ব্যবহারবান্ধব হয়ে উঠল।

সরকারি সূত্রের খবর, সংশ্লিষ্ট রাজ্য, পুরসভা বা রেজিস্ট্রার কর্তৃপক্ষের কাছে বিয়ের তথ্য নথিভুক্ত ও যাচাই হওয়ার পরই শংসাপত্রের ডিজিটাল কপি উপলব্ধ হবে ডিজিলকার অ্যাপে। ব্যবহারকারীরা নিজের মোবাইল নম্বর বা আধার-সংযুক্ত প্রোফাইলের মাধ্যমে সহজেই তা ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন। প্রয়োজনে ব্যাংকিং পরিষেবা, পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ কিংবা আইনি কাজে এই ডিজিটাল কপিই ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপের ফলে গুরুত্বপূর্ণ নথি হারিয়ে যাওয়ার বিপদ যেমন অনেকটাই কমবে, তেমনই জাল বা ভুয়ো শংসাপত্রের প্রবণতা রুখতেও উল্লেখযোগ্য ভূমিকা নেবে ডিজিলকার। কারণ সমস্ত তথ্য সরাসরি সরকারি ডাটাবেসের সঙ্গে যুক্ত থাকবে। প্রশাসনিক কাজের গতি বাড়বে, নথি যাচাইয়ের প্রক্রিয়াও হবে আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য।

ডিজিটাল পরিকাঠামোর এই উন্নতির সঙ্গে সঙ্গে সরকারি পরিষেবাকে নাগরিকের হাতের মুঠোয় পৌঁছে দেওয়ার এই উদ্যোগকে প্রযুক্তি মহলের একাংশ বলছেন, ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক দৃঢ় অগ্রগতি।


```