Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

কাশ্মীরে থানায় বিস্ফোরণে দেহ ছিটকে গেল ৩০০ মিটার দূরে, মৃত ৯, দুর্ঘটনা না জঙ্গিদের হাত?

পরক্ষণেই বোঝা গেল, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আটক অ্যামোনিয়াম নাইট্রেট থেকে নমুনা সংগ্রহ করতে গিয়েই এই ঘটনা ঘটেছে।

কাশ্মীরে থানায় বিস্ফোরণে দেহ ছিটকে গেল ৩০০ মিটার দূরে, মৃত ৯, দুর্ঘটনা না জঙ্গিদের হাত?

রাতের আকাশে ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে আগুনের হলকা উপর দিকে ওঠে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 15 November 2025 10:39

দ্য ওয়াল ব্যুরো: রাত তখন প্রায় সাড়ে এগারটা। শীতের রাত কাঁপিয়ে সিনেমার দৃশ্যের মতো উড়ে গেল শ্রীনগরের নওগাঁও থানা। প্রাথমিক আতঙ্কে মনে করা হয়েছিল, ফের বুঝি জঙ্গি হামলা হয়েছে। কিন্তু, পরক্ষণেই বোঝা গেল, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আটক অ্যামোনিয়াম নাইট্রেট থেকে নমুনা সংগ্রহ করতে গিয়েই এই ঘটনা ঘটেছে।

ভয়াবহ এই বিস্ফোরণে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন অন্তত ২৫ জন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, প্রায় ৩০০ মিটার দূরে ছিটকে গিয়ে পড়ে দেহাংশ। বিস্ফোরণের কম্পন প্রায় ১৫ কিমি দূর থেকে বোঝা গিয়েছে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে, বিস্ফোরণে থানার প্রায় বেশিরভাগ অংশই উড়ে যায়। রাতের আকাশে ধোঁয়ার কুণ্ডলীর সঙ্গে আগুনের হলকা উপর দিকে ওঠে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি দিক দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। প্রথমত, থানায় মজুত রাখা জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হওয়া অ্যামোনিয়াম নাইট্রেটের প্যাকেট থেকে বিস্ফোরণ ঘটেছে। ম্যাজিস্ট্রেটের সামনে সেগুলি যখন সিল করা হচ্ছিল, সেই সময় দুর্ঘটনাবশত ফেটে যেতে পারে। দ্বিতীয়ত, এর পিছনে জঙ্গিদের হাত থাকতে পারে।

 🚨 Srinagar, Jammu & Kashmir | J&K police say the blast at Nowgam police station (~11:20pm) occurred during an FSL inspection of seized ammonium nitrate. Authorities call it a tragic accident not a terror attack. Casualties reported; details awaited. pic.twitter.com/dzmrvoWqAO

ফরিদাবাদ থেকে বিস্ফোরক যখন পুলিশ কর্মী ও ফরেনসিক দল নাড়াচাড়া করছিলেন, তখনই মারাত্মক শব্দে তা ফেটে যায়। জঙ্গিদের ডেরা থেকে প্রায় ৩৫০ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে এবং তা থানায় মজুত রাখা ছিল। এর মধ্যে কিছুটা পুলিশ ফরেনসিক ল্যাবে পাঠানো হলেও বেশিরভাগটাই এখানে রাখা ছিল। মৃতদের দেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়েছে।


```