Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

অষ্টম বেতন কমিশনে বড় দাবি সরকারি কর্মীদের, ফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫, বছরে ৫% বেতনবৃদ্ধির প্রস্তাব

অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তনের দাবি উঠল। ডাক বিভাগের বিভিন্ন কর্মী সংগঠনের শীর্ষ মঞ্চ এফএনপিও (FNPO) কেন্দ্র সরকারের কাছে ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর এবং বছরে অন্তত ৫ শতাংশ বেতনবৃদ্ধির সুপারিশ করেছে।

অষ্টম বেতন কমিশনে বড় দাবি সরকারি কর্মীদের, ফিটমেন্ট ফ্যাক্টর ৩.২৫, বছরে ৫% বেতনবৃদ্ধির প্রস্তাব

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 26 January 2026 16:49

দ্য ওয়াল ব্যুরো: অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) ঘিরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন কাঠামোতে বড়সড় পরিবর্তনের দাবি উঠল। ডাক বিভাগের বিভিন্ন কর্মী সংগঠনের শীর্ষ মঞ্চ এফএনপিও (FNPO) কেন্দ্র সরকারের কাছে ৩.২৫ ফিটমেন্ট ফ্যাক্টর এবং বছরে অন্তত ৫ শতাংশ বেতনবৃদ্ধির সুপারিশ করেছে।

এই প্রস্তাব ইতিমধ্যেই জমা পড়েছে জাতীয় কাউন্সিলের (National Council Joint Consultative Machinery NCJCM) কাছে। পাশাপাশি, অষ্টম বেতন কমিশনের চেয়ারপার্সন রঞ্জনা প্রকাশ দেশাইয়ের (Ranjana Prakash Desai) কাছেও এই সুপারিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

কাজ শুরু করল অষ্টম বেতন কমিশন

সূত্রের খবর, কেন্দ্রীয় কর্মীদের বেতন সংশোধনের প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গিয়েছে। ২০ জানুয়ারি, ২০২৬ তারিখের একটি সরকারি নোটিস অনুযায়ী, দিল্লির জনপথে চন্দ্রলোক ভবনে অষ্টম বেতন কমিশনের জন্য অফিস বরাদ্দও হয়ে গিয়েছে। কমিশন পুরোপুরি কাজ শুরু করলে কেন্দ্রীয় কর্মীদের বিভিন্ন সংগঠন তাদের যৌথ দাবিনামা জমা দেবে।

২৫ ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ বৈঠক

FNPO-র সেক্রেটারি জেনারেল শিবাজি বাসিরেড্ডি জানিয়েছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি NCJCM-এর স্টাফ সাইডের ড্রাফট কমিটির বৈঠক রয়েছে। সেখানে—সব কেন্দ্রীয় কর্মী সংগঠনের প্রস্তাব খতিয়ে দেখা হবে। ফিটমেন্ট ফ্যাক্টর, ন্যূনতম ও সর্বোচ্চ বেতন, ভাতা (রেল কর্মীদের ভাতাসহ) ও সামগ্রিক বেতন কাঠামো নিয়ে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করে তা বেতন কমিশনের কাছে পাঠানো হবে।

এক নয়, একাধিক ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি (8th Pay Commission Fitment Factor)

FNPO-র সবচেয়ে বড় দাবি—একটি অভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টরের বদলে মাল্টি-লেভেল ফিটমেন্ট ফ্যাক্টর। সংগঠনের বক্তব্য, আগের বেতন কমিশনগুলিতে সব স্তরের কর্মীদের জন্য সমান হারে বেতন সংশোধন হয়নি। সেই বৈষম্য দূর করতেই তারা ৩.০ থেকে ৩.২৫ পর্যন্ত ধাপে ধাপে ফিটমেন্ট ফ্যাক্টরের প্রস্তাব দিয়েছে।

এই হিসাব করা হয়েছে আক্রয়েড ফর্মুলা অনুযায়ী, যেখানে চার সদস্যের পরিবারের ন্যূনতম জীবনযাত্রার খরচ ধরা হয়েছে—খাদ্য, বস্ত্র, বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মিলিয়ে।

কোন স্তরে কত ফিটমেন্ট ফ্যাক্টর?

FNPO-র প্রস্তাব অনুযায়ী—
নিম্ন স্তর (লেভেল ১–৫): ফিটমেন্ট ফ্যাক্টর ৩.০০
মধ্য স্তর (লেভেল ৬–১২): ৩.০৫ থেকে ৩.১০
সিনিয়র প্রশাসনিক স্তর (লেভেল ১৩–১৫): মাঝারি হারে বৃদ্ধি
এপেক্স স্তর (লেভেল ১৬ ও তার ঊর্ধ্বে): সর্বোচ্চ ৩.২৫

সংগঠনের দাবি, এই পদ্ধতিতে একদিকে যেমন নীচু স্তরের কর্মীদের প্রকৃত আয়ের ঘাটতি পূরণ হবে, তেমনই শীর্ষস্তরে বেতন কাঠামোর ভারসাম্যও বজায় থাকবে।

কত বাড়তে পারে বেতন? (8th Pay commission Salary and pension hike)

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, লেভেল ১-এর কর্মীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে প্রায় ৫৪,০০০ টাকা। অন্যদিকে ক্যাবিনেট সেক্রেটারির ক্ষেত্রে বেতন ২.৫ লক্ষ টাকা থেকে বেড়ে ৮ লক্ষ টাকারও বেশি হতে পারে বলে হিসাব।

সব মিলিয়ে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতনে বড়সড় উত্থান ঘটতে পারে—এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন নজর কমিশনের চূড়ান্ত সুপারিশ ও সরকারের সিদ্ধান্তের দিকে।


```