প্রবীণ নাগরিকদের জন্য ‘প্রণাম’ নামে নতুন ডে-কেয়ার সেন্টার তৈরি করা হচ্ছে। এই কেন্দ্রগুলোতে প্রবীণদের দেখাশোনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 January 2026 09:42
দ্য ওয়াল ব্যুরো: বয়স্ক বাবা-মায়ের দেখভাল না করলে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চলেছে তেলঙ্গনা সরকার। মুখ্যমন্ত্রী এ. রেভন্থ রেড্ডি (Telengana CM Revanth Reddy announcement) সোমবার এক অনুষ্ঠানে জানান, যেসব সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাঁদের বৃদ্ধ বাবা-মায়ের যত্ন নিচ্ছেন না, তাদের বেতনের ১০ শতাংশ কেটে (Government employees salary cut) সরাসরি বাবা-মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকার ইতিমধ্যেই এই বিষয়ে আইন আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, বৃদ্ধ বাবা-মায়ের করা অভিযোগকে প্রশাসন গুরুত্বসহকারে দেখবে (State Government initiative) এবং নিশ্চিত করবে অর্থ সরাসরি তাঁদের হাতে পৌঁছবে।
কই অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধী ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নতুন সহায়তামূলক প্রকল্পের কথা ঘোষণা করেন। এই উদ্যোগে রেট্রোফিটেড মোটরচালিত যান, ব্যাটারি ট্রাইসাইকেল, ব্যাটারি হুইলচেয়ার, ল্যাপটপ, হিয়ারিং এইড, মোবাইল ফোনসহ আধুনিক যন্ত্র সরবরাহ করা হবে। এই প্রকল্পের জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে ৫০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেন, এটি বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান এবং আত্মসম্মানের সঙ্গে সমাজে বাঁচার সুযোগ নিশ্চিত করবে।
প্রবীণ নাগরিকদের (Senior Citizens) জন্য ‘প্রণাম’ নামে নতুন ডে-কেয়ার সেন্টার তৈরি করা হচ্ছে। এই কেন্দ্রগুলোতে প্রবীণদের দেখাশোনা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি আগামী ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে নতুন স্বাস্থ্যনীতি আনার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
সামাজিক অন্তর্ভুক্তি ও সমানাধিকারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ ঘোষণা করে তিনি জানান, আগামী পুরসভা নির্বাচনে প্রতিটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটি করে কো-অপশন সদস্য পদ ট্রান্সজেন্ডারদের জন্য সংরক্ষিত থাকবে। এতে তারা সরাসরি তাদের সমস্যা ও দাবি উপস্থাপন করতে পারবেন।
মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন বিশেষভাবে সক্ষম নববিবাহিত দম্পতিদের জন্য ২ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি এসসি শ্রেণিবিন্যাস কার্যকর করে সমান সুযোগ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন। তিনি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী জয়পাল রেড্ডির কথা স্মরণ করেন, যিনি শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও দেশের একজন সফল সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মোটের ওপর, মানবিকতা, সামাজিক ন্যায় এবং সমানাধিকারের বার্তা নিয়ে তেলঙ্গনা সরকার এই নতুন পদক্ষেপগুলো বাস্তবায়ন করছে, যা রাজ্যের রাজনীতি ও সমাজে নতুন দিশা দেখাচ্ছে।