Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

দু’বার অজ্ঞান হয়ে পড়ার পর এইমসে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) দিল্লির এইমসে (All India Institute of Medical Sciences) ভর্তি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, গত ১০ জানুয়ারি তিনি পরপর দু’বার অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করে একাধিক পরীক্ষা করা হচ্ছে।

দু’বার অজ্ঞান হয়ে পড়ার পর এইমসে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 January 2026 20:27

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar) দিল্লির এইমসে (All India Institute of Medical Sciences) ভর্তি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, গত ১০ জানুয়ারি তিনি পরপর দু’বার অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করে একাধিক পরীক্ষা করা হচ্ছে।

৭৪ বছর বয়সি ধনখড় সোমবার নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার জন্য এইমসে গিয়েছিলেন। সেখানেই চিকিৎসকরা তাঁকে ভর্তি থাকার পরামর্শ দেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর এমআরআই (MRI) করানো হবে। তার আগে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কী হয়েছিল ১০ জানুয়ারি

সূত্রের দাবি, ওই দিন শৌচালয়ে যাওয়ার সময় ধনখড় দু’বার অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে জানান, পরীক্ষার স্বার্থেই তাঁকে ভর্তি করা হয়েছে।

আগেও স্বাস্থ্য সমস্যা

এটাই প্রথম নয়। অতীতেও একাধিকবার প্রকাশ্যেই অসুস্থ হয়ে পড়েছিলেন ধনখড়। উপরাষ্ট্রপতি থাকাকালীন বিভিন্ন কর্মসূচিতে—রান অফ কচ্ছ, উত্তরাখণ্ড, কেরল ও দিল্লিতে—হঠাৎ অসুস্থতার খবর সামনে এসেছিল বলে সরকারি সূত্রে জানা যায়।

তাঁর ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, প্রাক্তন উপ রাষ্ট্রপতির বার্ধক্যজনিত কিছু সমস্যা ছিলই। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীন তিনি হোমিওপ্যাথি চিকিৎসাও শুরু করেছিলেন। সেই সময়ে তাঁর চিকিৎসক প্রয়াত বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাঃ ভোলানাথ চক্রবর্তীর ছেলে ডাঃ রথীন চক্রবর্তী। অনেকে মনে করেন, ধনখড়ই রথীন চক্রবর্তীকে তৃণমূল থেকে বিজেপিতে আনার ব্যাপারে অনুঘটকের কাজ করেছিলেন। তবে সে ভিন্ন প্রসঙ্গ।

স্বাস্থ্যের কারণ দেখিয়ে ইস্তফা

গত বছরের ২১ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনখড়। সংসদের প্রথম দিনেই তাঁর আকস্মিক পদত্যাগ নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হয়েছিল।

এইমসে ভর্তি থাকার সময়ে ধনখড়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।


```