Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

স্বাধীন ভারতে প্রথমবার, উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা ইস্তফা ধনখড়ের

ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। 

স্বাধীন ভারতে প্রথমবার, উপরাষ্ট্রপতির পদ থেকে আচমকা ইস্তফা ধনখড়ের

জগদীপ ধনখড়

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 21 July 2025 21:59

দ্য ওয়াল ব্যুরো: ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পদত্যাগপত্র পাঠান। ধনখড় জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড় ২০২২ সালে উপরাষ্ট্রপতি হন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘‘নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে আমি ভারতীয় সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী উপরাষ্ট্রপতির পদ থেকে অবিলম্বে ইস্তফা দিচ্ছি।’’



চিঠিতে রাষ্ট্রপতিকে ‘সমর্থনের’ জন্য ধন্যবাদ জানিয়েছেন ধনখড়। লিখেছেন, ‘‘আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল অত্যন্ত শান্তিপূর্ণ এবং চমৎকার।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মন্ত্রিসভার সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধনখড়। মোদীর সমর্থনকে ‘অমূল্য’ বলে বর্ণনা করেছেন তিনি। চিঠিতে ধনখড় আরও উল্লেখ করেন, ‘‘সবার কাছ থেকে যে ভালবাসা, আস্থা ও আন্তরিকতা পেয়েছি, তা আমায় অভিভূত করেছে।’’

বিস্তারিত আসছে...


```