Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভারতীয়দের জন্য 'ট্রানজিট ভিসা'য় ছাড়! জার্মান চ্যান্সেলরের ভারত সফরে ১৯ চুক্তিতে সই দু'দেশের

দু’দিনের সফরের প্রথম দিনেই গুজরাতের গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ওই বৈঠক ঘিরে আগেই প্রত্যাশা ছিল, এবং শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূর্ণই হল। 

ভারতীয়দের জন্য 'ট্রানজিট ভিসা'য় ছাড়! জার্মান চ্যান্সেলরের ভারত সফরে ১৯ চুক্তিতে সই দু'দেশের

মোদী-মার্জ বৈঠক

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 January 2026 07:31

দ্য ওয়াল ব্যুরো: দিল্লি-বার্লিন সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের ভারত সফর (Friedrich Merz India visit) অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু’দিনের সফরের প্রথম দিনেই গুজরাতের গান্ধীনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (India PM Narendra Modi) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। ওই বৈঠক ঘিরে আগেই প্রত্যাশা ছিল, এবং শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূর্ণই হল- দু’দেশের মধ্যে মোট ১৯টি চুক্তি (MoU) সই হল (Germany India agreements)। প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন- সব ক্ষেত্রেই একে অপরকে সহযোগিতার প্রতিশ্রুতি দিল দুই দেশ।

সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হয়েছে ভিসা নীতি নিয়ে। (Transit visa rules for Indians) বৈঠক শেষে মার্জ জানিয়েছেন, ভারতীয়দের জন্য জার্মানির ‘ট্রানজিট ভিসা’ আরও সহজ এবং শিথিল করা হবে (Germany eases visa for Indians)। ফলে জার্মানি হয়ে অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে ভারতীয় যাত্রীদের সুবিধা অনেকটাই বাড়বে। পাশাপাশি জার্মানির স্বাস্থ্য পরিষেবায় ভারতীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হবে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো, শিক্ষাক্ষেত্রে ছাত্র-ইন্টার্ন বিনিময় এবং দুই দেশের মেধা-অদলবদলের মতো বিষয় নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে (Modi Merz meeting)। প্রতিরক্ষা ক্ষেত্রেও ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে দিল্লি ও বার্লিন। জার্মানির কাছ থেকে উন্নত সামরিক সরঞ্জাম এবং প্রযুক্তি কেনার ব্যাপারেও ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন ভারতীয় কর্তারা। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, জার্মান চ্যান্সেলরের এই সফরের পর দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও দৃঢ় হবে (Indo-German cooperation)।

গান্ধীনগরে বৈঠকের আগে মার্জ সফরের সাংস্কৃতিক অংশেও সক্রিয়ভাবে যোগ দেন। তিনি আমেদাবাদের সবরমতী আশ্রমে গিয়ে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের প্রতি শ্রদ্ধা জানান। তারপর যান সাবরমতী নদীর ধারের আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে। সেখানে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ঘুড়ি ওড়ানোর মুহূর্ত বেশ নজর কেড়েছে।

অন্যদিকে, আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার ঠিক আগে জার্মান চ্যান্সেলরের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। বিশেষ করে ইউরোপের দুই বড় দেশের সঙ্গে ভারতের পরপর উচ্চপর্যায়ের আলোচনা নয়াদিল্লির বিশ্ব-রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করে তুলবে বলে বিশ্লেষকদের মত।

দু’দিনের এই সফর শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং ভবিষ্যতের কৌশলগত সম্পর্কের জন্য এক বড় ভিত্তি তৈরি করল বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।


```