Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

নজিরবিহীন: উত্তরপ্রদেশে ভোটার হতে ৩ মাসে জমা ৭১ লাখ দরখাস্ত, ৩ কোটি ২৬ লাখকে নোটিস

উত্তরপ্রদেশে গত তিন মাসে ৭১ লাখ মানুষ ভোটার হতে আবেদন করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার নভদীপ রাইনা শনিবার জানিয়েছেন, চলতি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে আবেদন জমা পড়েছে দু লাখ ৬৮ হাজার। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কোন রাজ্যে তালিকা সংশোধনের সময় এত বিপুল সংখ্যায় আবেদনের নজির নেই।

নজিরবিহীন: উত্তরপ্রদেশে ভোটার হতে ৩ মাসে জমা ৭১ লাখ দরখাস্ত, ৩ কোটি ২৬ লাখকে নোটিস

শেষ আপডেট: 7 March 2026 17:00

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে গত তিন মাসে ৭১ লাখ মানুষ ভোটার হতে আবেদন করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার নভদীপ রাইনা শনিবার জানিয়েছেন, চলতি ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে আবেদন জমা পড়েছে দু লাখ ৬৮ হাজার। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কোন রাজ্যে তালিকা সংশোধনের সময় এত বিপুল সংখ্যায় আবেদনের নজির নেই।

নির্বাচন কমিশন যে ১২টি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর কর্মসূচি বাস্তবায়ন করছে উত্তরপ্রদেশ তার মধ্যে অন্যতম। বিজেপি শাসিত ওই রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন হওয়ার কথা। মনে করা হচ্ছে বছর পেরতে ভোট থাকাতেই এত বিপুল সংখ্যায় মানুষ ভোটার হতে আবেদন করেছেন। বলাই বাহুল্য রাজনৈতিক দলগুলিও পরবর্তী বিধানসভা নির্বাচনের কথা ভেবে নিজেদের সমর্থকদের তালিকায় নাম তোলার ব্যাপারে বাড়তি উদ্যোগ নিয়েছে।

এদিকে, রাজ্যের তালিকায় নাম থাকা তিন কোটি ২৬ লাখ ভোটারকে নোটিস ধরিয়েছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এই ভোটারদের পৌনে দুই কোটির নাম ২০০৩ সালের ভোটার তালিকায় ছিল না। বাকি ভোটারদের মধ্যে বয়স এবং অন্যান্য নানা অসঙ্গতি আছে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানিয়েছে, নথিপত্র দিয়ে নিজেদের বৈধ ভোটার প্রমাণ করতে না পারলে তালিকা থেকে নাম বাদ যাবে। সেই সংখ্যা কত হতে পারে তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, নতুন করে নাম তুলতে চেয়ে প্রায় ৭১ লাখ মানুষের আবেদন নিয়ে নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দপ্তর বিস্মিত। প্রতিবছর অক্টোবরে ভোটার তালিকা সংশোধন করা ছাড়াও বর্তমান নিয়মে সারা বছরই ভোটার হতে আবেদন করা যায়। তারপরও এত মানুষ কী করে তালিকার বাইরে ছিলেন তার নিয়ে অনেকেই বিস্মিত।

রাজনৈতিক দলগুলিও এই ব্যাপারে সদুত্তর দিতে পারছে না। বিশেষ করে‌ রাজ্য বিজেপি মুখ্য নির্বাচনী অফিসারের ঘোষণায় খানিক অস্বস্তিতে পড়েছে। বিগত প্রায় ১০ বছর যাবত তারা ভোটার তালিকা সংশোধনী বিশেষ করে নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বিশেষ অভিযান চালিয়েছে। এমনকী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাছাই করা নতুন ভোটারদের সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন। দলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে বিশেষ শুভেচ্ছা বার্তা নতুন ভোটারদের মোবাইলে পাঠানো হয়। দলের অন্দরে প্রশ্ন উঠেছে, তারপরও এত ভোটার কী করে তালিকার বাইরে ছিলেন।‌

আরও একটি আশ্চর্যজনক তথ্য হল, ভোটার হতে চেয়ে আবেদনকারীদের মধ্যে পুরুষদের তুলনায় মহিলারা সংখ্যায় প্রায় এক লাখ বেশি। অন্যদিকে, নাম বাতিলের জন্য যে দরখাস্ত জমা পড়েছে তাতে পুরুষদের নাম মহিলাদের তুলনায় অনেকটা বেশি।


```